চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা পুনর্গঠনের মন্ত্র জানেন জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
জাভি বার্সেলোনার নতুন কোচ, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় নতুন পথচলার শুরুর দিন জাভি হার্নান্দেজের বলেছিলেন, বার্সা হারতে পারে না। আমরা সবকিছু জিততে চাই। তবে ভিন্ন বাস্তবতা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে হয়েছে তাকে। কঠিন এক দুঃস্বপ্নের ধাক্কায় গ্রুপপর্বেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে। শুধু তাই নয় দুই দশক পর নকআউট পর্বের আগেই বিদায় নেয়ায় অবনমন হয়েছে ইউরোপা লিগে।

তবে পুরো মৌসুমে দিকহারা বার্সা বাদ পড়ার পর নবযুগ আনার আশারবাণী শুনিয়েছেন জাভি। ইউরোপীয় ফুটবলের চূড়ায় বার্সাকে ফিরিয়ে আনার কৌশলও জানা আছে তার।

বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ২০০০-০১ আসরে। সেবার এসি মিলান ও লিডস ইউনাইটেডের পেছনে থেকে তৃতীয় হয়ে উয়েফা কাপে (এখনকার ইউরোপা লিগ) নেমে গিয়েছিল কাতালান ক্লাবটি।

সভাপতি জোয়ান লাপোর্তার নেতৃত্বে তখন পুনর্গঠনের মাঝে ছিল বার্সেলোনা। ক্লাবটি তখনও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল। সে কারণে তখনকার তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছিল। তবে সেসময় রোনালদিনহোকে পিএসজি থেকে নিজেদের ক্লাবে ভিড়িয়েছিল বার্সা। জুভেন্টাস থেকে লোনে এডগার ডেভিডসকে চুক্তিবদ্ধ করেছিল। পরে তারাই দাপিয়ে বেড়িয়েছিলেন ইউরোপ থেকে স্পেন। বার্সেলোনাকে তুলে দিয়েছিলেন অন্যতম স্থানে।

২০০৪ সালে ইউরোপা কাপে (উয়েফা কাপ) তখনকার বার্সেলোনা একাদশ।

জাভি হের্নান্দেজের বার্সেলোনা এখন ঠিক সেই ধরনের খেলোয়াড় খুঁজছে। উসমান ডেম্বেলে তাদের সেই তালিকায় থাকতে পারে। অথবা শিগগিরই অন্য কাউকে স্বাক্ষর করাতে পারে স্প্যানিশ ক্লাবটি।

মূল দলকে শক্তিশালী করার ঘোষণাও দিয়েছেন বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা। বলেছেন, ‘আমরা এই শীতে (দলবদলে) দলকে উন্নত করার উপায় খুঁজে বের করছি। আমরা এটি করার জন্য কাজ করছি এবং আমরা সেটা অর্জন করবো।’

কোচ হওয়ার পর জাভিও বলেছিলেন পুরোনোকে ভুলে যেতে। ‘মেসি এখানে নেই, ইতো কিংবা রোনালদিনহোও নেই। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, যারা আর বার্সায় নেই তাদের নিয়ে নয়।’

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়নস লিগবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি ও জগন্নাথ হলের শতবর্ষপূর্তি উৎসবের প্রস্তুতিতে মুখর সিডনি

পরবর্তী

স্টার্লিংয়ের মাইলফলক ছোঁয়ার দিনে ম্যানসিটির জয়

পরবর্তী
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্লিংয়ের মাইলফলক ছোঁয়ার দিনে ম্যানসিটির জয়

চেলসি ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, দর্শকরা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ে চেলসির রোমাঞ্চকর জয়

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT