বার্সেলোনা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। সঙ্গে জানিয়ে দিয়েছেন, ইউরোপের কোনো ক্লাবে যোগ দিচ্ছেন না।
সতীর্থ এবং সাংবাদিকদের সামনে শুক্রবার ইনিয়েস্তা বলেন, ‘এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই বার্সেলোনায় এটাই আমার শেষ মৌসুম।’
১৬ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৬৬৯টি ম্যাচ খেলা স্প্যানিশ এই মিডফিল্ডার জিতেছেন ৩১টি শিরোপা।
ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার সময় ইনিয়েস্তা বলেন, ’২২ বছর এখানে কাটিয়ে আমি বুঝেছি বিশ্বের সেরা দলের খেলোয়াড় হওয়ার মানে কী। আমি যদি কল্পনা করি আমার ক্যারিয়ারে কীভাবে শেষ হবে, তাহলে এখনই সেই সময়।’
ইনিয়েস্তা বার্সেলোনার সফলতম সময়ের একজন কাণ্ডারি। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এই মৌসুমের আগ পর্যন্ত ছয়টি কোপা ডেল রে জিতেছেন। নবম লা লিগা জেতার অপেক্ষায় আছেন।








