চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-আর্সেনালের জয়ের রাতে আটকে গেলো ম্যানসিটি-বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স গ্রুপপর্বের ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও
ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে দুই দৈত্যের জয়ের রাতে আটকে গেছে বুন্দেসলিগা
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

পিছিয়ে
থেকেও বরুশিয়ার মনশেনগ্লেডবাখের বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে
বার্সেলোনা। সুইস ক্লাব বাসেলকে ২-০ হারায় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। তবে
ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে বায়ার্ন। আর
স্কটিশ ক্লাব সেল্টিকের সাথে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানসিটি।

বরুশিয়া পার্কের প্রথমার্ধের ৩৪ মিনিটে মনশেনগ্লেডবাখের পক্ষে একমাত্র গোলটি করেন টরগান হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আরদা তুরানের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৭৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন জেরার্ড পিকে। এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।

আর্সেনাল তাদের দুটি গোলই পেয়েছে প্রথমার্ধে। দলের হয়ে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট। ম্যাচের ৭ ও ২৬ মিনিটে গোল দুটি করেন গার্নার স্ট্রাইকার।

অন্যদিকে, বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারের স্বাদ পেলেন কোচ কার্লোস আনচেলোত্তি। অ্যাথলেটিকোর ঘরের মাঠে ধরাশয়ী তারা। অ্যাথলেটিকোর হয়ে একমাত্র গোলটি করেছেন ফ্রেরিয়েরা কারাসকো। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই অ্যাথলেটিকোর কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তৎকালীন কোচ পেপ গার্দিওলাকে।

ড্র ম্যাচে ম্যানচেস্টারের হয়ে গোল করেছেন ফার্নানদিনহো, রাহিম স্টালিং ও নালিতো। সেল্টিকের হয়ে জোড়া গোল করেছেন ডেমবেলি। অপর গোলটি স্টালিংয়ের আত্মঘাতী।

Reneta

রাতের অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব নেপলি ৪-২ গোলে পর্তুগালের বেনফিকা, ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এডিনসন কাভানির জোড়া ও মাদুতির গোলে ২-১ ব্যবধানে বুলগেরিয়ান ক্লাব লুডোগেরেটসকে হারায়। এছাড়া তুর্কি ক্লাব বেসিকটাস ও ইউক্রেনের ডায়নামো কিয়েভ ১-১ এবং রুশ ক্লাব রুস্তভ ও ডাচ ক্লাব পিএসভির ম্যাচটি একই ব্যবধানে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT