দুই ফরাসি ডিফেন্ডার লুগাস ডিগনি এবং স্যামুয়েল উতিতিকে পাঁচ বছরের জন্য দলে ভিড়িয়েছে বার্সেলোনা। মূলত দানি আলভেস এবং মার্ক বার্তা’র স্থলাভিষিক্ত হলেন তারা।
চুক্তি সাক্ষরের পরই প্রথম ন্যু-ক্যাম্পে যোগ দেন লুকাস ডিগনি। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থেকে সাড়ে ১৬ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দেন ইউরো নেশন্সের স্কোয়াডে থাকা ডিগনি। তবে নাকের হাড়ের অপারেশনের কারণে তাকে মাঠে পেতে স্প্যানিশ ক্লাবটিকে অপেক্ষা কিছুদিন করতে হবে।
ডিগনির স্বদেশী স্যামুয়েল উতিতি’র সঙ্গেও ২৫ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক চুক্তি করেছে বার্সেলোনা। ২২ বছর বয়সী এ ডিফেন্ডার শিগগিরই ন্যু-ক্যাম্পে যোগ দেবেন। 










