চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় যেও না, কৌতিনহোকে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদল নিয়ে বার্সেলোনা ও নেইমারের মধ্যে শুরু হওয়া তিক্ত সম্পর্কটা দিনকে দিন আরও তেঁতো হচ্ছে। কথা না রাখার অভিযোগ তুলে একে অপরকে কাঠগড়ায়ও তুলেছে। ঘোলাটে এমন পরিস্থিতির মধ্যেই নতুন বোমা ফাটালেন নেইমার। কৌতিনহোকে বার্সায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন পিএসজি সুপারস্টার।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে নেইমার এবং কৌতিনহো এখন ব্রাজিলে। জাতীয় দলের হয়ে একসঙ্গে সময় কাটানোর সময়ই নাকি স্বদেশীকে বার্সামুখী না হওয়ার পরামর্শ দিয়েছেন নেইমার। সাও পাওলো ভিত্তিক এস্তেদেও পত্রিকার বরাতে এমনটাই জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

নেইমার ব্রাজিলের হয়ে প্রস্তুতির ফাঁকেই ফিলিপে কৌতিনহোকে বার্সেলোনায় যেতে বারণ করেছেন। মার্কার এই দাবি যদি সত্যিই হয়, তবে নেইমার ও বার্সেলোনার সম্পর্ক আরও তিক্ততার পর্যায়েই চলে যাবে।

নেইমার পিএসজিতে যাওয়ার পর তার জায়গা পূরণে কৌতিনহোকে প্রধান টার্গেট করে এগোতে থাকে বার্সেলোনা। লিভারপুল শুরুতে কৌতিনহোকে না ছাড়তে বদ্ধপরিকর হলেও চেষ্টা অব্যাহত রেখেছে কাতালানরা। শেষ খবর ১৬০ মিলিয়ন ইউরো দিলে প্রস্তার গ্রহণ করবে ইংলিশ ক্লাবটি। কথা যখন এগোচ্ছে, দলবদলের বাকি আর দুই দিন, তখন নেইমারের এমন পরামর্শ বার্সার মাথাব্যথার কারণই হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিফিলিপ কৌতিনহোবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশার পিঠে শঙ্কার মেঘ

পরবর্তী

রোহিঙ্গাদের আরো কিছুদিন আশ্রয় দিতে জাতিসংঘের আহবান

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের আরো কিছুদিন আশ্রয় দিতে জাতিসংঘের আহবান

ঢাবি ফটোগ্রাফিক সোসাইটির ১৮ বছর উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছরে পদার্পণ করলো ঢাবি ফটোগ্রাফিক সোসাইটি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT