বার্সেলোনায় থাকতে তাকে চিনেছিল বিশ্ব। আবার যখন ক্যাম্প ন্যুতে ফিরলেন, রোনালদিনহোর পায়ে ফিরে এল আগের জাদু। বার্সা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেকদের নিয়ে অনুষ্ঠিত প্রীতিম্যাচে পায়ের কারিশমা দেখিয়েছেন দুবারের বর্ষসেরা তারকা।
শুক্রবার রোনালদিনহোর বলের কারিকুরিতে বারবার খেই হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলাররা। ম্যানইউর হয়ে ১৯৮৮-৮৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা জোসেপ ব্লোমকিস্টের পায়ের ফাঁক দিয়ে পুরনো দিনের মত বল বের করতে দেখা যায় ৩৭ বছরের রোনিকে।
বল নিয়ে সেইসব ‘জাদু’ দেখালেও ম্যাচ হেরেছেন রোনালদিনহোরাই। ৩-১ গোলে বার্সাকে হারিয়েছে রেড ডেবিলদের সাবেকরা। এই ম্যাচে রোনালদিনহো ছাড়াও বার্সার আরেক ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার রিভালদোও ছিলেন।








