চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ‘একটু কম’ খেলতে মেসিকে অনুরোধ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের(এএফএ) সভাপতি ক্লদিও টাপিয়া জানাচ্ছেন, লিওনেল মেসিকে তিনি একটি বিশেষ অনুরোধ করেছেন। কী সেই অনুরোধ? টাপিয়ার অনুরোধ ছিল এই যে, বার্সেলোনার জার্সি গায়ে যেন একটু কম কম খেলেন মেসি!

বার্সার কর্মকর্তারা শুনলে এই অনুরোধকে ‘মামা বাড়ির আবদার’ মনে করতে পারেন। টাপিয়ার কিন্তু তাতে কিছু যায়-আসছে না। কারণ তিনি ঠিক জানেন, রাশিয়া বিশ্বকাপে মেসিকে সুস্থ এবং সতেজ না পেলে তাদের দলের কী হাল হবে।

মেসিকে নিয়ে টাপিয়ার দুশ্চিন্তার যথেষ্ট কারণও আছে। ক্লাবে খুব একটা বিশ্রাম পাওয়া হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের।

চলতি মৌসুমের শুরুতে আর্নেস্টো ভালভার্দে কোচ হওয়ার পর থেকেই ৩৯ ম্যাচের ৩৩টিতে বার্সার মূল একাদশে খেলেছেন মেসি। প্রায় সময়ই খেলেছেন ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত। বিশ্রাম মিলেছে কেবল কোপা ডেল রের তিন ম্যাচে। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিরতির পর। তাতেই ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালান ক্লাবটিকে।

‘আমরা মেসিকে অনুরোধ করেছি সে যেন নিজের প্রতি খেয়াল রাখে। আর প্রয়োজনে বার্সার হয়ে যেন একটু কম কম খেলে,’ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে এমনটাই জানিয়েছেন টাপিয়া।

কাতালোনিয়ার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন টাপিয়া। সেখানে খেলবেন মেসির বার্সা সতীর্থ সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, সার্জি রবের্তোসহ আরও অনেকে। তবে স্পেন সরকার এমন ম্যাচ মেনে নেবে কিনা সেটি নিয়ে সন্দেহের কথা টিওয়াইসি স্পোর্টসকে জানিয়েছেন টাপিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবললিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT