চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ১ লাখ ৭০ হাজার কোটি টাকার আক্রমণভাগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

পা ফেলেই বার্সেলোনার অঙ্কের হিসাবটা আরও অবিশ্বাস্য জায়গায় পৌঁছে দিলেন ফিলিপে কৌতিনহো। লিভারপুল থেকে ১৬০ মিলিয়নে ব্রাজিলিয়ান তারকাকে দলে টেনে বাই আউট ক্লজও ঠিক করে দিয়েছে বার্সা। তাতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, উসমানে ডেম্বেলে ও কৌতিনহোকে নিয়ে গড়া দলটির আক্রমণভাগের যে দাম দাঁড়িয়েছে, কিনতে চাইলে যেকোনো দলকে গুনতে হবে ১৭০০মিলিয়ন ইউরো! বাংলাদেশি মূদ্রায় যা ১ লাখ ৭০ হাজার কোটি টাকা!

কৌতিনহোর জন্য ৪০০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ বেঁধে দিয়েছে বার্সা। ডেম্বেলেরও তাই। সুয়ারেজের জন্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন। আর ৭০০ মিলিয়নের ক্লজ আউটে কাতালান ক্লাবটির সবচেয়ে দামী যথারীতি মেসি।

যদিও ফুটবলের জনপ্রিয় সমীক্ষাকারী প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির প্রতিবেদন বলছে অন্য কথা। প্রতিষ্ঠানটি সোমবার ইউরোপের বড় দলগুলোর প্রধান তারকাদের উপর তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। খেলোয়াড়দের বয়স, পারফরম্যান্স, চুক্তির মেয়াদ নিয়েই ছিল সিআইইএসের এবারকার প্রতিবেদন।

সিআইইএসের প্রতিবেদনে বার্সার আক্রমণভাগের প্রকৃত মূল্য ধার্য করা হয়েছে ৫৫০ মিলিয়ন ইউরো। যাতে মেসির মূল্য ২০২.২ মিলিয়ন, সুয়ারেজের ১২৮.৭ মিলিয়ন, সদ্য বার্সায় পা দেয়া কৌতিনহোর দাম ধরা হয়েছে ১২৩ মিলিয়ন ও ডেম্বেলের মূল্য ৯৬ মিলিয়ন ইউরো।

প্রতিবেদনে সবচেয়ে দামি খেলোয়াড় বিবেচনা করা হয়েছে পিএসজির নেইমারকে। তার দাম ২১৩ মিলিয়ন ইউরো। পরেই অবস্থান মেসির। ১৯৪ মিলিয়ন ইউরো দামে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন।

সিআইইএসের প্রতিবেদনে সবচেয়ে হতাশার খবর রয়েছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। প্রতিষ্ঠানটি তাকে জায়গা দিয়েছে সেরা ৫০’র ঠিক এক ধাপ উপরে। অর্থাৎ, ৪৯এ! পাঁচবারের বর্ষসেরা ৩২ বছর বয়সী তারকার দাম ধরা হয়েছে ৮৪ মিলিয়ন ইউরো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিলিপে কৌতিনহোবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT