চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার সাথে চুক্তি শেষ, ‘ফ্রি এজেন্ট’ হয়ে গেলেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সম্পর্কটা এখনও ছিন্ন হয়নি। লিওনেল মেসি বলেননি বার্সার সঙ্গে সব চুকেবুকে গেছে, তিনি অন্য ক্লাবে নতুন মিশনে ছুটছেন। বার্সেলোনাও বলেনি ঘরের ছেলে ও ইতিহাসের সেরা তারকাটি তাদের সাথে সব সুতো কেটে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। এরপরও বার্সা-মেসির চুক্তির একটা অধ্যায় শেষই হয়ে গেছে গত রাতে, ‘ফ্রি এজেন্ট’ হয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আইনগতভাবে মেসি ও বার্সেলোনার মধ্যে চুক্তি শেষ হয়ে গেছে। ৩০ জুন পর্যন্ত ছিল দু-পক্ষের আগের চুক্তির মেয়াদ। সেটি শেষ হয়ে যাওয়ার আগে দু-পক্ষ নতুন চুক্তিতে বসতে পারেনি।

বার্সা অবশ্য আশাবাদী, ঘরের ছেলে ঘরেই ফিরবেন, হবে নতুন চুক্তিও। ওদিকে মেসি মুখে কুলুপ এঁটে আছেন। ৩৪ বছর বয়সী মহাতারকা আপাতত জাতীয় দল নিয়ে ব্যস্ত। ব্রাজিলে বসা কোপা আমেরিকার মিশনে আর্জেন্টিনাকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে।

‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়ায় শঙ্কার জায়গাও অবশ্য থাকছে, মেসি চাইলেই এখন কোনো বাধ্যবাধকতা ছাড়া অন্য ক্লাবে মানে নিজের পছন্দমতো কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। সেটি গত কয়েকবছর ধরে তার নামের সঙ্গে উচ্চারিত হতে থাকা ম্যানচেস্টার সিটি হোক, গত কয়েকমাসে আলোচনায় থাকা পিএসজি হোক, বা নতুন দরদামে বার্সার সাথেই পুনঃচুক্তি হোক। যা-ই হোক, এখন মেসি সব নিজের মন-মর্জি মতোই করতে পারবেন।

গত বছর যেটা পারেননি। ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে শেষপর্যন্ত থেকে গেছেন প্রিয় ক্লাবেই। বার্সা মেসিকে আদালতে নিতে চেয়েছিল, কিন্তু আঁতুড়ঘরকে আদালতে নিতে চাননি খোদ মেসিই। সাবেক সভাপতি বার্তোমেউয়ের সাথে সম্পর্কটা অবশ্য ছিন্ন হয়ে যায় ক্লাব অধিনায়কের, বার্তোমেউকে পদ থেকে বিতাড়িতও হতে হয় সময়ের আগেই।

এরপর নতুন সভাপতি এসেছেন। মেসির সঙ্গে যার সম্পর্কের ইতিহাস পুরনো ও গভীর। সেই হুয়ান লাপোর্তাও এখন পর্যন্ত চুক্তিতে বসাতে পারেননি মেসিকে।

Reneta

২০০১ সালে, মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন মেসি। আপাতত চুক্তিটা আইনিভাবে শেষ হলেও আত্মিক সম্পর্কটা শেষ হয়নি বলেই মনে করছে বার্সা। লাপোর্তাই যেমন জোর দিয়ে বলছেন উদ্বিগ্ন না হতে!

কয়েকমাস ধরেই খবর হয়েছে মেসি বার্সায় আরও দু-বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন। কাতালান জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭৩ গোলসংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

অন্যদিকে সব উদ্বেগ একপাশে সরিয়ে রেখে আপাতত কোপা আমেরিকায় মন দিতে চান মেসি। আলবিসেলেস্তে জার্সিতে প্রথম কোনো শিরোপায় চোখ তার। টুর্নামেন্ট শেষে বাকি কিছু নিয়ে ভাববেন।

বার্সেলোনা করোনাকালীন যে আর্থিক অনটনের মধ্যে পড়েছে, তাতে নতুন করে ক্লাব রেকর্ড ৩৫ শিরোপাজয়ী মেসির সঙ্গে চুক্তিতে বসার কী হাল হয় সেটিই এখন দেখার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাচুক্তিবার্সামেসিলাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT