চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার মাঠে খেলতে আসছে শাপোকোয়েন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
স্পোর্টস
A A
চলতি বছরের প্রথম শিরোপা জেতা শাপোকোয়েন্স দল

চলতি বছরের প্রথম শিরোপা জেতা শাপোকোয়েন্স দল

বিমান দুর্ঘটনায় ক্লাবের মূল দলের প্রায় সব খেলোয়াড়ের মৃত্যুর দুঃসহ স্মৃতি হয়তো কখনোই ভুলতে পারবে না শাপোকোয়েন্স। তবে বাস্তবতার নিরিখেই আবারো ফুটবলে ফিরেছে ব্রাজিলের ক্লাবটি। গুছিয়ে নিচ্ছে একটু একটু করে। আগামী অগাস্টে বার্সেলোনার মাঠে একটি প্রীতি ম্যাচও খেলতে যাবে দলটি।

দুর্ঘটনায় ক্লাব শাপোকোয়েন্সের খেলোয়াড়সহ প্রাণ হারানো সকলের প্রতি শ্রদ্ধা জানাতেই আয়োজন করা হচ্ছে ম্যাচটি। ন্যু ক্যাম্পে আগামী ৭ অগাস্ট যাতে মেসি-নেইমারদের ক্লাবের মুখোমুখি হবে শাপোকোয়েন্স।

বার্সেলোনার একটি পুরনো রীতি হুয়ান গাম্পার ট্রফি খেলা। নতুন মৌসুম শুরুর আগে দল উন্মোচন করার রীতিতে এই ম্যাচটি খেলে থাকে কাতালানরা। গত ডিসেম্বরে সেই ম্যাচটির জন্যই শাপোকোয়েন্সকে আমন্ত্রণ জানিয়েছিল বার্সা। আমন্ত্রণ গ্রহণ না করার কোন কারণও ছিল না ব্রাজিলের ক্লাবটির জন্য।

কোপা সৌদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে কলম্বিয়ায় যাওয়ার পথে গত নভেম্বরে বিমান দুর্ঘটনায় পড়ে শাপোকোয়েন্সের খেলোয়াড়দের বহনকারী বিমানটি। দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন যাত্রী, যার ১৯ জন ক্লাবটির ফুটবলার ও কর্মকর্তা। পরে চলতি মৌসুমে ২৫ জন নতুনমুখ ও যুব দল থেকে ৯ জনকে টেনে স্কোয়াড সাজিয়েছে শাপোকোয়েন্স।

মর্মান্তিক বিমান দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে প্রথম পরীক্ষায় পাসও করেছে ব্রাজিলের ক্লাবটি। জিতে নিয়েছে কাতারিনা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের শিরোপা। প্রাদেশিক চ্যাম্পিয়নশিপে জয়েনভিলকে ২-০ গোলে হারিয়ে মাস দুয়েক আগে বছরের প্রথম শিরোপাটি জিতেছে শাপোকোয়েন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাশাপোকোয়েন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT