চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ড্রয়ের দিন রোনালদোর গোল উৎসব

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
২:২১ পূর্বাহ্ন ২৪, মে ২০১৫
স্পোর্টস
A A

এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার আর ছয় বছর পর ট্রেবল জয়ের ইংগিত দিয়ে স্প্যানিশ ‘লা লিগা’ শেষ করলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তিন মৌসুম লা-লিগা শিরোপা বঞ্চিত রেখেছেন মেসি। তবে দু’ মেগাস্টারের লড়াইয়ে এগিয়ে কিন্তু গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো।

ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্রয়ের পরই নিশ্চিত হয়েছিলো আরো একবার ‘লা-লিগা’র শিরোপা অধরা থাকছে ৩২ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের। ২০১০-১১ মৌসুমে সর্বশেষ সাফল্যের পর এবার স্প্যানিশ লিগ জয়ের আশা দুই রাউন্ড আগেই বিসর্জন দেয় ‘লস-ব্ল্যাঙ্কস’।

কিন্তু রিয়াল মাদ্রিদের ট্রফিশূন্য মৌসুমে উজ্জ্বল ব্যতিক্রম রোনালদো। ফিফা’র বর্ষসেরা ফুটবলার কাটালেন ক্যারিয়ারের সেরা মৌসুম। গেটাফের বিপক্ষে শেষ ম্যাচে হ্যাটট্রিক দিয়ে ৩৮ লিগ ম্যাচে ৪৮ গোল, লিগে সপ্তম হ্যাটট্রিক। শেষ ম্যাচে রিয়াল ৭-৩ গোলের জয় পেয়েছে। তবে টানা তৃতীয়বার রানার্স-আপ হয়েই শেষ হলো ‘লা-লিগা’ মিশন।

ক্লাবের হয়ে চলতি মৌসুমে সবমিলিয়ে ৬১ গোল সি.আর সেভেনের। ২০১১-১২’তে ৬০ গোলের পর এক মৌসুমে পর্তুগিজ গোল মেশিনের সেরা সাফল্য। কিন্তু প্রশ্ন হলো: রিয়ালের শোচনীয় ব্যর্থতার মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী মেসি’কে পেছনে ফেলার আনন্দ কি উপভোগ করছেন রোনালদো?

অন্যদিকে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে জোড়া গোল করেছেন মেসি, ৩৮ ম্যাচে ৪৩ গোল। লিগে রোনালদোর চেয়ে পাঁচ গোল কম করে গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। মেসির জোড়া স্ট্রাইকে লা করুনার সঙ্গে ২-২ ড্র’য়ে লিগ শেষ করলো বার্সেলোনা। কিন্তু তার আগেই যে ২৩তম স্প্যানিশ ‘লা-লিগা’ শিরোপা জয়।

বার্সা আর মেসি’র সামনে অবশ্য আরো বড় অর্জনের হাতছানি। ৩০ মে স্প্যানিশ কোপাদেল রে’র ফাইনালে প্রতিপক্ষ অ্যাটলেটিকো বিলবাও, ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাস।

Reneta

মেসি-ম্যাজিকে এই দু’ ম্যাচ জিতলেই ২০১০-১১’র পর আবারো ট্রেবল-জয়। চারবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের চোখে এখন সেই সাফল্য অর্জনের স্বপ্ন।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোবার্সেলোনামেসিরিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT