চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার জয়ে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

লা লিগায় নবাগত দল জিরোনাকে হারিয়ে জয়রথ ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার রাতে ৩-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। দুটি গোল এসেছে আত্মঘাতী থেকে, অন্যটি লুইস সুয়ারেজের।

কাতালুনিয়া দল জিরোনা নিজ মাঠে ম্যাচের ১১ মিনিটেই বার্সার রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিল। সেসময় ডগলাস লুইসের দূরপাল্লার শটে অবশ্য দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

পরে ১৭ মিনিটে মেসির ফ্রি-কিকে দেয়াল হন স্বাগতিকদের গোলরক্ষক গোরকা ইরাইজজ। কর্নারের বিনিময়ে বাঁকানো শটটি ঠেকান। যদিও শেষরক্ষা হয়নি। সেই কর্নার থেকে আসা বলেই জর্ডি আলবার শট জিরোনার এদেয় বেনিতেজের গায়ে লেগে বাঁক বদলে স্বাগতিকদের জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের ৩৬ মিনিটে ইভান রাকিটিচের শট আটকে দেন স্বাগতিক গোলরক্ষক। মধ্যবিরতির পর তার গায়ে লেগেই আবার দ্বিতীয় আত্মঘাতী গোলটি পায় বার্সা। ৪৮ মিনিটে অ্যালেক্স ভিদালের ব্যাকহিল গোলরক্ষক ইরাইজজের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয় অতিথিদের।

আর ৬৯ মিনিটে তৃতীয় গোলটি আসে সুয়ারেজের থেকে। পরে মেসির কয়েকটি প্রচেষ্টা আলোর মুখ না দেখলেও জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি বার্সার।

এই জয়ে ৬ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হল ১৮। রাতের অন্য ম্যাচে দানি সেবায়োসের জোড়া গোলে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আর সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছ অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT