গণমাধ্যমে গুঞ্জন বার্সায় সুখে নেই মেসি। বিশেষ করে ক্লাব কর্মকর্তাদের উপর বিরক্ত তিনি। আগামী বছরই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের। এখনও নতুন চুক্তিতে সই করেননি। এরমাঝেই বার্সেলোনার দাবি করল, চুক্তিতে সই করেছেন এমএলটেন।
যদি করেই থাকেন, তাহলে অনেকেরই প্রশ্ন সেটা অফিসিয়ালি না কেন? বার্সা সভাপতির উত্তর, গত জুনেই চুক্তিতে সই করেছেন মেসি। তবে শিডিউল সমস্যার জন্যেই আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে না।
স্পোর্তকে বার্তোমেউ বলেছেন, ‘সব ব্যাপারে একমত হওয়ার পরই চুক্তি সই হয়েছে। মোট তিনটি চুক্তি হয়েছে, যার অন্যতমটি মেসি ফাউন্ডেশনের সঙ্গে। এটি ফাউন্ডেশনের সভাপতি এবং মেসির ভাইয়ের সাথে স্বাক্ষরিত হয়।’
বাকি দুটি চুক্তি নিয়ে বার্সেলোনা প্রেসিডেন্ট বলেন, ‘আরেকটি হল মেসির সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি। তার কোম্পানির শীর্ষকর্তা হিসেবে মেসির বাবা এতে স্বাক্ষর করেছেন। আর অপরটি হল পারিশ্রমিক চুক্তি; ক্ষমতাবলে যেটিতে তার (মেসি) বাবা স্বাক্ষর করেছেন।’
আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপারে প্রশ্ন করা হলে বার্সা সভাপতি বলেন, মেসির উপস্থিতিতে চুক্তি সই, অফিসিয়ালি ফটোসেশনসহ চুক্তি সইয়ের সব প্রটোকল মানা হয়েছে।
৩০ জুন থেকে চুক্তি কার্যকর বলেও জানান বার্তোমেউ। কিন্তু ওই তারিখে তো মেসির বিয়ে ছিল? বার্সা সভাপতি বলেন, আগে থেকেই সব ঠিক ছিল এবং ওই দিনই বছরের শেষ দিন ছিল বলে এটা নিয়ে কোন সমস্যা হয়নি।







