চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার কোচ হবেন মেসির স্বদেশী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আর্নেস্টো ভালভার্দের অবস্থা বেশরকম নড়বড়ে। বার্সেলোনা থেকে এখন পর্যন্ত তেমন কিছু বলা না হলেও খবর, পান থেকে আরেকবার চুন খসলেই চাকরি বাঁচানো দায় হয়ে যাবে এ কোচের। ক্লদিও বর্গি আবার এতশত মানতে রাজী নন। আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা বলেই দিয়েছেন, চাকরি শেষ ভালভার্দের। তার জায়গায় কে বসবেন সেটাও নাকি ঠিক হয়ে গেছে, এবং তিনি একজন আর্জেন্টাইন।

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা বর্গির চোখে বার্সার কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট কোচ মার্সেলো গ্যালার্দো। টানা দ্বিতীয়বারের মতো ক্লাবকে কোপা লিবার্তোদোরেস ফাইনালে তোলা ৪৩ বছর বয়সী কোচের সময়টা এমনিতেই বেশ ভালো যাচ্ছে। ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও।

একজন আর্জেন্টাইন হওয়াতেই গ্যালার্দোকে এগিয়ে রেখেছেন বর্গি। কোচিংয়ে দারুণ কৌশলী এ কোচ লিওনেল মেসিকে দারুণভাবে সামলাতে পারবেন বলে ধারণা তার। নভেম্বরের শেষ নাগাদ ভালভার্দের চাকরি যাবে বলে ভবিষ্যৎবাণীও করেছেন বর্গি। আর ডিসেম্বরের শুরুতে মেসিদের কোচ হবেন গ্যালার্দো।

Banglabid

গ্যালার্দো বার্সায় যেতে চাইলে নাকি আটকাবে না রিভার প্লেট। সেক্ষেত্রে তাকে শুধু অনুমতি চাইতে হবে ক্লাব প্রেসিডেন্ট রোদোলফো ডি’অনোফ্রিয়োর কাছে। ডি’অনোফ্রিয়োই নাকি বর্গিকে জানিয়েছেন, গ্যালার্দোর বার্সার কোচ হওয়ার সুযোগ আছে, ‘ডিসেম্বরে বার্সার কোচ হবে গ্যালার্দো। এই মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা কোচ। সে যাওয়ার অনুমতি চাইলেই পাবে। তবে যা করার দরকার সব হতে হবে সোজাসুজি।’

মৌসুমের মাঝামাঝি নাগাদ যদি ভালভার্দেকে বরখাস্ত করে বার্সা, সেক্ষেত্রে ১৬ বছর আগের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরবে ন্যু ক্যাম্পে। সবশেষ ২০০৩ সালে মৌসুমের অর্ধেক পথে লুইস ফন গালকে বরখাস্ত করেছিল ক্লাবটি।

আপাতত খেলা মন না ভরালেও খুব একটা খারাপ অবস্থানে কিন্তু নেই কাতালান জায়ান্টরা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে তারা। তবে প্রতিপক্ষের মাঠে ভেঙে পড়া, ২০১৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা, আর সবশেষে নিজেদের মাঠে স্লাভিয়া প্রাগের কাছে গোলশূন্য ড্রয়ের ফলই বিপক্ষে যাচ্ছে ভালভার্দের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা অভিনেতা শাকিব-শুভ, সেরা অভিনেত্রী তিশা

পরবর্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফেরদৌস-সাইমন-জয়া

পরবর্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফেরদৌস-সাইমন-জয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল 'রাজাধিরাজ রাজ্জাক'

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT