সাফল্যের বিচারে তর্কাতিত ভাবে পেছনে ফেলেছেন অনেক হেভিওয়েট কোচকে। পেপ গার্দিওলার পর প্রথম বারের মতো কাতালায়নদের অভিভাবকত্বে এসেই এনে দিয়েছেন ‘ট্রেবল’। ইউভেন্টাসকে বঞ্চিত করিয়েছেন ‘ট্রিপেলো’ থেকে।
গত মৌসুমে জেরার্দো মার্তিনোর অধীনে শিরোপা শূন্য থাকা বার্সাকে যিনি এনে দিয়েছেন লিগ শিরোপার পাশাপাশি ইউরোপ সেরার মুকুট, সেই লুইস এনরিকেই কি না অনিশ্চিত আগামী মৌসুমে!
বার্লিন জয়ের পর সাংবাদিকদের বলেও ছিলেন, কাল কি হবে জানি না। আজ রাতের পার্টিটা উপভোগ করতে চাই।
তবে সব অনিশ্চয়তা সরিয়ে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ নিশ্চিত করেছেন, এনরিকেই থাকছেন সামনের মৌসুমে মেসি-নেইমার-সুয়ারেজদের সামলানোর দায়িত্বে।
৪৫ বছর বয়সি এনরিকেকে রেখে দেওয়ার প্রসঙ্গে বার্তোমেউ বলেন, সব শিরোপা জয়ের পরও কোনো কারণ নেই যে আমরা তাকে ছেড়ে দেবো। যদিও এনরিকের সাথে বার্সেলোনার চুক্তিই ছিলো এক বছরের জন্য।
দলে আছে মেসি-নেইমার-সুয়ারেজ মত তারকা। তারপরও ইউভেন্টাসের ফরাসি তারকা পল পগবার দিকে চোখ। সামনের সপ্তাহে ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে পুননির্বাচিত হতে পারলে তাকে দলে টানবেন বলে ঘোষণাও দিয়ে রেখেছেন।
জোসেফ বলেন, পগবা ইউভেন্টঅসের একজন আইকোনিক খেলোয়াড়। আমরা তাকে দলে টানার চেষ্টা এখনও করিনি। কিন্তু দূর থেকে তার উন্নতি পর্যবেক্ষণ করছি।







