কাতারের জালিয়াতি মামলায় ফেঁসে যাচ্ছে যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বার্কলেজ ব্যাংকটি কাতারের বিনেয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিল। ফলে ২০০৮ সালের দেশটির আর্থিক সংকটের মধ্যে ব্যাংক ও তাদের চারজন প্রাক্তন নির্বাহীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছে কাতার।
বার্কলেজ ব্যাংকের সম্পদ বিভাগের সাবেক চীফ এক্সিকিউটিভ রজার জেনকিন্স, টেকন কালারিস, রিচার্ড বোথ এবং সাবেক সিনিয়র ইনভেস্টমেন্ট ব্যাংকার জন ভার্লের বিরুদ্ধে জালিয়াতি মামলা করা হয়।
রয়টার্স জানিয়েছে, ২০০৮ সালে কাতারের রাজধানী দোহায় বেআইনী আর্থিক সহায়তা প্রদানের সঙ্গে জড়িত থাকায় ভার্লে এবং জেনকিন্সকে অভিযুক্ত করা হয়েছে।
জেনকিন্স তার অভিযোগগুলি বিরুদ্ধে নিজেকে “জোরালোভাবে রক্ষা করবেন” বলে রয়টার্সকে জানিয়েছে তার আইনজীবী।
জালিয়াতি মামলায় ব্যাংকটির সাবেক চীফ এক্সিকিউটিভ জন ভার্লে আগামী ৩ জুলাই ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটদের মুখোমুখি হবে।
বার্কলেজ ব্যাংক বলছে, তারা তাদের অবস্থান বিবেচনা করছে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে।
এই প্রথমবারের মতো যুক্তরাজ্যে ব্যাংকের বিরুদ্ধে আর্থিক সংকট সম্পর্কিত অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে জার্মানির ডয়েচে ব্যাংকে আস্থা রাখছেন কাতারের বিনিয়োগকারীরা। ব্যাংকটির কাতারি বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি তো করছেনই না, বরং আর্থিক প্রতিষ্ঠানটি মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলে তারা আরো শেয়ার কিনে নিতে পারেন।







