চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারমুডার প্রথম অলিম্পিক স্বর্ণজয়ীকে দেখে নিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ন ২৭, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কেবল ৬৩ হাজারের কাছাকাছি অধিবাসীর দেশ বারমুডা। ছোট্ট এই দেশটাতেই আজ খুশির বন্যা বইছে। নিজেদের অলিম্পিক ইতিহাসে প্রথম স্বর্ণজয়ীর দেখা যে পেয়ে গেছে তারা। টোকিওয় সোনার হাসি এনেছেন তাদের মেয়ে ফ্লোরা ডাফি।

টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন ইভেন্টে সোনা জিতেছেন ডাফি। ৩৩ বছরের অ্যাথলেট ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়েছেন প্রায় এক মাইলের মতো সাঁতারের পর, ২৫ মাইল সাইকেল চালিয়ে, শেষে ৪.৬ মাইল দৌড়ে নিজ ইভেন্ট শেষ করতে।

সাঁতার পর্ব শেষ করার সময় ষষ্ঠ অবস্থানে ছিলেন ডাফি। পরে সাইক্লিংয়ে কখনও এগিয়েছেন সবার আগে, কখনও পিছিয়ে পড়েছেন। শেষ দৌড়ে শেষ হাসি হেসেছেন।

তাতে বারমুডার ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী অ্যাথলেট এখন ডাফি। দেশটির মাত্র দুজন প্রতিযোগী আসতে পেরেছেন টোকিও পর্যন্ত। বারমুডা আগে কেবল একবারই পদক জিতেছে অলিম্পিকে, সেটি ১৯৭৬ আসরে ছেলেদের হেভিওয়েট বক্সিংয়ে জেতা ব্রোঞ্জ।

মঙ্গলবার গেমসের চতুর্থ দিনে মেয়েদের ট্রায়াথলনের এ ইভেন্টে রুপা গেছে গ্রেট ব্রিটেনের ঝুলিতে, জর্জিয়া টেলর-ব্রাউন হয়েছেন দ্বিতীয়, মাত্র ৭৪ সেকেন্ডের জন্য। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি জাফেরেস।

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিক-২০২১টেনিসটোকিও অলিম্পিক-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও ভারত রাশিয়ার তেল কিনতে স্বাধীন: রাশিয়া

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ ৮ ফেব্রুয়ারি: রুহুল কবির রিজভী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

ফেব্রুয়ারি ৫, ২০২৬

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT