চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারবার সীমা লঙ্ঘন করছে পাকিস্তান

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৬:৩৬ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার। ঢাকায় দেশটির হাইকমিশনারকে ডেকে এ প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শুধু পাকিস্তানই নয়, যে কোনো দেশের অগ্রহণযোগ্য কথা মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে বাংলাদেশে নেই।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুর ২টার কিছু আগে আসেন বাংলাদেশে পাকিস্তানী হাইকমিশনার সুজা আলম। সালাউদ্দীন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর ইসলামাবাদের প্রতিক্রিয়ার ব্যখ্যা চাইতে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তাকে।

প্রায় আধা ঘণ্টা আনুষ্ঠানিকতার পর তার হাতে সরকারের পক্ষে লিখিত প্রতিবাদলিপি তুলে দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান। বিকেল ৩টার দিকে পদ্মা থেকে বেরিয়ে যান সুজা আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,‘সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসির ব্যাপারে এবার কোনো দেশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আর সেটা দেখা দেখার মতো জায়গায় বাংলাদেশ এখন আর নেই, বাংলাদেশে ১৬ কোটি মানুষ আছে, তাদের কাছেও নেই। সে জায়গায় পাকিস্তান যেটা করেছে, সেটা তাদের রাষ্ট্রীয় শিষ্ঠাচার বহির্ভূত কাজ, তার জন্য আমরা হতাশ। এটা বলার জন্যই পাকিস্তান হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিলো।

রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন মন্তব্য সত্যিই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন,‘এর আগে তারা তাদের পার্লামেন্টে যে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিলো, সেটা দেড় থেকে দুই বছর আগে। মজার ব্যাপার তারা সেটা আর আমাদের কাছে কনভে করেনি। আমরা আশা করেছিলাম এখানেই এটার শেষ হবে। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে পাকিস্তান কেনো বিশ্বের যে কোনো দেশের কথা গ্রহণ করার মতো অবস্থানে বাংলাদেশ নেই।

এ রায় নিয়ে অন্য কোনো দেশ মন্তব্য না করলেও পাকিস্তান বারবার তার সীমা লঙ্ঘন করছে বলে মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT