চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারডেমে অধ্যাপক ফরিদা হক আইসিইউ’র ফলক উন্মোচন

কাজী ইমদাদ কাজী ইমদাদ
২:৫৮ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে অধ্যাপক ফরিদা হক আইসিইউ-এর ফলক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শহরের পাশাপাশি গ্রামের মানুষকে আরও বেশি করে স্বাস্থ্য সেবার আওতায় আনতে হবে। এজন্য চিকিৎসা সেবা পদ্ধতিতে পরিবর্তনের দরকার বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে অত্যাধুনিক অধ্যাপক ফরিদা হক আই সি ইউ-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় অসামান্য অবদান রেখে গেছেন অধ্যাপক ফরিদা হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

Banglabid

চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের নানা অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের মাঝেও চিকিৎসা সেবার পরিধি বাড়াতে হবে।

শাইখ সিরাজ আরো বলেন, রফিকুল হক সাহেব ও তাদের মতো আরো অনেক মানুষ এই সমাজে দরকার। সারা বাংলাদেশের সব গ্রাম-গঞ্জে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আরো তৈরি করতে হবে। কৃষককের স্বাস্থ্য-সেবা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি অনেক কৃষক তাদের পেশার সঙ্গে জড়িত অনেক অসুস্থতায় ভুগছে। স্বাস্থ্য বাজেট ওষুধের খরচ রেখে কৃষকদের যতো না উপকার করা যাবে, তার থেকে বেশি উপকার করা যাবে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আইনমন্ত্রী।

Reneta

আলোচনা সভার পর অতিথিদের নিয়ে অধ্যাপক ফরিদা হক আই সি ইউ এর ফলক উন্মোচন করেন আইনমন্ত্রী। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT