চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

ইসলামিক ফাউেন্ডশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২০০৯ সালে খতিব হিসেব যোগদান করেন। খতিব হিসেবে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

ট্যাগ: বায়তুল মোকাররম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বালিতে পর্যটকবাহী আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

পরবর্তী

কক্সবাজারে ইউনিয়ন ইন্সুরেন্সের শাখা উদ্বোধন

পরবর্তী
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বসে আছেন, ফুলের টেবিলের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ইউনিয়ন ইন্সুরেন্সের শাখা উদ্বোধন

বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশদ্বার, গাছের শাখা ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT