বাবা সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলেও দুই সপ্তাহ ঘুরে মামলা করতে পারেনি পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং। আসামি এক বিচারপতির ছেলে হওয়ায় তার নাম বাদ দিয়ে থানা মামলা নিয়েছিল এক অজ্ঞাত ব্যক্তির নামে। কারসাজি করা এই এফআইআরকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতে নিজে হাজির হয়ে ন্যায়বিচার চেয়েছেন সার্জেন্ট মহুয়া।






