চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের আশির্বাদে আজ আমি সুপারস্টার: জিৎ

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৩:২৯ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

টালিউডের তারকা অভিনেতা জিৎ। বুধবার সকাল ১১ টায় ঢাকায় এসেছেন, তারপর উঠেছেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। উদ্দেশ্য, তার অভিনীত ‘ইনস্পেক্টর নটি কে’ ছবি বাংলাদেশে ২৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে; সেটির প্রচারণায় অংশ নেয়া। ‘ইনস্পেক্টর নটি কে’ ছবিতে জিৎ শুধুই অভিনয় করেননি, তিনি এ ছবির প্রযোজকও। বুধবার সকালে ঢাকায় এসে হোটেল সোনারগাঁওয়ের লবিতে বসে জিৎ কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে…

‘বস’ এবার হতে যাচ্ছে ‘ইনস্পেক্টর’। বাড়তি চাপ কিংবা টেনশন হচ্ছে?
চাপ, টেনশন ও উত্তেজনা সবকিছুই কাজ করছে, তবে কম। পুরো কাজটা এনজয় করেছি, অ্যাফোর্ড দিয়ে করেছি। আমি পরীক্ষা দিলাম দেখা যাক বাংলাদেশের দর্শকরা কেমন নম্বর দেন। সত্যি কথা বলতে, এবার খুব বেশি চাপ মনে হচ্ছে না। একটা কথা মনে পড়ে গেল, আমার ‘বস’ ছবি আর শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ একসঙ্গে মুক্তি পেয়েছিল একইসাথে। সেবার খুব টেনশনে ছিলাম।

পশ্চিমবঙ্গে ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ইনস্পেক্টর নটি কে’। স্থানীয় আনন্দবাজার পত্রিকা বলছে, ছবিটি ভালো চলছে না। কি বলবেন?
পশ্চিমবঙ্গের প্রায় দেড়শ’র বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ইনস্পেক্টর নটি কে’। একটা-দুইটা হলে ছবি খারাপ চলতেই পারে! হলের পরিবেশ খারাপ হওয়ায় দর্শকরা অনেকসময় মনোযোগ দিতে পারে না। তবে ওভারঅল ছবি ভালো চলছে। আর এদেশে দর্শকরা শুক্রবার থেকে ছবিটি দেখতে পাবেন, তারপর তারাই বিচার করবেন।

নুসরাত ফারিয়ার সঙ্গে তৃতীয়বার কাজ করলেন, কেমন লেগেছে…?
ভেরি গুড। খুব প্রমিজিং এবং কমিটেড একটা মেয়ে ফারিয়া। ওর ক্যারিয়ার অল্পদিনের কাজ দেখে তা মনে হয়নি। খুব পরিশ্রম করতে পারে ফারিয়া। কাজের প্রতি তার যে সিনসিয়ারিটি ও কমিটমেন্ট, একদিন তাকে বড় শিল্পী করে তুলবে। আগের ছবির চেয়ে এবার ফারিয়া আরো ভালো করেছে। আগে যারা ফারিয়াকে দশের মধ্যে চার-পাঁচ দিয়েছে, এবার তারা ফারিয়াকে আট দেবে বলে আমি মনে করি।

আপনার বেশিরভাগ ছবি অ্যাকশন কিংবা রোমান্টিকধর্মী। কিন্তু ‘ইনস্পেক্টর নটি কে’র প্রমো দেখে মনে হলো পুরো কমেডি গল্পের ছবি এটি। হঠাৎ কমেডি কেন?
অনেকদিন ধরে এমন একটা গল্প খুঁজছিলাম যেটা দিয়ে মানুষকে হাসানো যাবে। তারপর ‘নটি কে’র গল্পকে বেঁছে নিলাম। আমি মনে করি মানুষ হাসানো ভীষণ কঠিন। আর সিনেমার ব্যবসায় ভেরিয়েশন থাকা প্রয়োজন। দর্শকদের নতুনত্ব দিতে হবে, তারা যে চাওয়া নিয়ে সিনেমা হলে আসে, হল থেকে বের হওয়ার সময় সেই চাওয়া পূরণ করতে হবে। সবদিক বিবেচনা করে কমেডি গল্পকে চুজ করা হয়েছে।

সিনেমার গল্পে নয়, বাস্তব জীবনে আপনি কতটা ‘নটি’?
একটা সময় প্রচুর দুষ্টুমি করেছি। কিন্তু এখন আর ওগুলো করিনা। বয়সের একটা ব্যাপার থাকে। আমার মেয়ে আমার সঙ্গে এখন দুষ্টুমি করে। ওর বয়স পাঁচ বছর, নার্সারিতে পড়ছে। তাছাড়া আমার স্ত্রী মাঝেমধ্যে বলে আমার মাথায় নাকি দুষ্টুমি বুদ্ধি ভরা। সেজন্য নায়ক না হয়ে আমি উকিল হলেই পারতাম!

Reneta

একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এই তো ক’দিন আগে কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস ২৫ টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। সেখানে কলকাতার প্রায় নায়কদের দেখা গেলেও, আপনাকে দেখা যায়নি কেন?
আমাকে আমন্ত্রণ জানালে আমি যেতাম। আমাকে যেহেতু ডাকা হয়নি, তাই আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। আর আমার জানাও নেই। কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এতগুলো ছবি নির্মাণের উদ্যোগ ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। অল দ্য বেস্ট ফর দেম।

শোনা যায়, কলকাতার গণমাধ্যম-মিডিয়া থেকে আপনি ছবি মুক্তি ছাড়া অন্যান্য সময় দূরে থাকেন…?
কখনো মনে করিনা, মিডিয়ার কাছে আমি অনেক গুরুত্বপূর্ণ। কাজ নিয়ে ব্যস্ত থাকি। কাজের বাইরে কোনো সময় কোথাও তেমন যাই না। পরিবার-বন্ধুবান্ধব নিয়েই থাকি।

আপনি এত অল্প ছবিতে কাজ করেন কেন?
এটা আমাকে অনেকে বলেন কেন এত অল্প কাজ করি? তাই সিদ্ধান্ত বদলেছি। এখন থেকে বেশি বেশি ছবিতে কাজ করব। প্রতিবছর ৪-৫ করে ছবি মুক্তি পাবে তেমনভাবে কাজ করব। দেখি কি হয়। সেটা এ বছর থেকেই হতে পারে।

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ দু-দেশের সিনেমার আদানপ্রদান হচ্ছে। বিষয়টি আপনার দৃষ্টিতে কেমন…
বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ আছেন। তারা আমাদের কলকাতার ছবিগুলো দেখুক। আবার বাংলাদেশের ভালো ছবিগুলো আমাদের ওপারে যাক। আমি মনে করি, যেসব বাধ্যবাধকতা রয়েছে সবকিছু তুলে দেয়া উচিত। দু-দেশে ফ্রি তে সিনেমা আদান-প্রদান হওয়া উচিত। দু-দেশের সিনেমার মার্কেট ওপেন করে দেয়া উচিত। তখন বলতে পারবো দুই বাংলার প্রায় ২৭ কোটি মানুষের সিনেমা বাংলা সিনেমা।

আপনার প্রযোজনা প্রতিষ্ঠান ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’ থেকে যেসব ছবি বানানো হয় সেখানে আপনি অভিনয় করেন। অন্য নায়ক দিয়ে কাজ করানোর ইচ্ছে আছে?
হুম। এ বছর এই চিন্তাটা মাথায় আছে। দুটো ছেলে দেখেছি, ভালো লেগেছে। তাদের দিয়েই হয়তো কাজ করব। তবে এটা কনফার্ম যে, এখন থেকে আমার প্রডাকশন হাউজ থেকে অন্য নায়করাও কাজ করবে। তাদের দিয়ে দুটি-তিনটি করে ছবি বানাবো।

ইনস্পেক্টর নটি কে ছবির একটি দৃশ্যে জিৎ...
ইনস্পেক্টর নটি কে ছবির একটি দৃশ্যে জিৎ…

কলকাতার বাংলা ছবিতে আপনার দেখা ব্যবসা সফল ছবি কোনগুলো?
২০০২ সালে ১৪ জুন আমার অভিনীত ‘সাথী’ ছবি মুক্তি পায়। প্রায় ১০ কোটি টাকা সেই সময়ে ব্যবসা করে ছবিটি। এরপর সাথীর মতো হাইপ তুলেছিল চিরদিনই তুমি যে আমার, ওয়ান্টেড, চাঁদের পাহাড়, পাগলু, আওয়ারা, বস।

আপনার সমসাময়িক অনেকেই রাজনীতিতে জড়াচ্ছেন। আপনাকে কি রাজনীতিতে দেখা যাবে?
না, আমি ওসব কিছুই বুঝিনা। কখনো কোনো পলিটিকাল অনুষ্ঠানে যাইনি। আমাকে কেউ রাজনৈতিক কর্মকান্ডে জড়ানোর জন্য চাপ দেয়নি। তাই পলিটিক্সে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমি যে পেশায় আছি এটা নিয়ে থাকতে চাই। গড হ্যাজ বিন কাইন্ড অলওয়েজ উইথ মি।

আপনি নিজেই একজন সফল নায়ক। এই সফলতার মূলমন্ত্র কী?
দর্শকরা আমাকে গ্রহণ করেছেন, নির্মাতারা আমাকে দিয়ে ভালো কাজগুলো করিয়েছেন; সেজন্য আমি সাফল্য পেয়েছি। এটা কমন উত্তর। তবে আমি মন থেকেই বলছি, আমার বাবা-মায়ের আশির্বাদ সবসময় আমার সাথে আছে। জীবনে তাদের উইশ আছে বলেই হয়ত আজ এই অবস্থান পেয়েছি। আমাকে সবাই সুপারস্টার বলে, ভালো লাগে। কিন্তু আমি বলছি, বাবা-মায়ের আশির্বাদে আজ আমি সুপারস্টার হয়েছি।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT