বাবা দিবসে বাবাদের প্রতি ভালোবাসা জানিয়ে মতের মত একটি গান প্রকাশ করল গানচিল মিউজিক। ক্লোজ আপ তারকা মেহেদীর কণ্ঠে ‘ছেলেমানুষী বায়না’ শিরোনামের গানটি ১৯ জুন বাবা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে।
‘ছেলেমানুষী বায়না’ যেমন কষ্ট পাওয়া বাবাদের গান ঠিক তেমনি বাবাকে কষ্ট দেয়া ছেলে মেয়েদেরও গান। একজন বাবা বা বাবার ছেলে বা মেয়ে যেই হন না কেন আমার দৃঢ় বিশ্বাস এ গানটা প্রত্যেক সন্তানকে ভাবাবে।
গত ১০জুন গানচিল তাদের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এরইমধ্যে গানটি প্রায় ৪০হাজার দর্শক শুনেছেন।
এ জোহান ও সামির খান এর কথায় ‘ছেলেমানুষী বায়না’র’ অদ্ভূত সুর আর মিউজিকের আয়োজন করেছেন অটামনাল মুন। অসাধারণ মিউজিকটি নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল।
এ গানটিতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেতা ফারহান।








