চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার হার্টের ওষুধ খেয়ে নিষিদ্ধ প্রোটিয়া ব্যাটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ১৮, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জুবায়ের হামজা নিতে চেয়েছিলেন অ্যালার্জির ওষুধ। কিন্তু ম্যাচের আগের রাতে খেয়ে ফেলেন বাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ‘ফুরোসেমাইড’। ছোট্ট ভুলেই বড় বিপত্তি! অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের দায়ে শেষে ক্রিকেটে নিষিদ্ধই হলেন সাউথ আফ্রিকার তরুণ ডানহাতি ব্যাটার।

নিষিদ্ধ তালিকার এস৫ সেকশনে থাকা ওষুধটি কীভাবে শরীরে আসল, সেটি প্রমাণ করতে আইসিসিকে সহযোগিতা করেছেন হামজা। নিয়ম অনুযায়ী, অপরাধের দুই বছরের শাস্তির পরিবর্তে তাই ৯ মাসের শাস্তি পেয়েছেন ২৬ বর্ষী ক্রিকেটার। এসময় সবধরনের ক্রিকেট এবং খেলাটি সম্পর্কিত কার্যক্রম থেকেও দূরে থাকতে হবে হামজাকে।

চলতি বছরের ১৭ জানুয়ারি অ্যান্টি-ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন হামজা। পরে অভিযোগের সত্যতা মেলায় ২২ মার্চ স্বেচ্ছা অবসরে যাওয়ার কথাও বলেছিলেন। শরীরে নিষিদ্ধ দ্রব্য পাওয়ায় এবার পেলেন শাস্তি। হামজার শাস্তি ধরা হবে মার্চের ২২ তারিখ থেকেই। অর্থাৎ, ডিসেম্বরের ২২ তারিখে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন প্রোটিয়া ব্যাটিং অলরাউন্ডার।

বাবার ওষুধ ভুলে খেয়ে ফেলার বিষয়টি প্রমাণ করতে পারায় আইসিসি হামজাকে সীমিত শাস্তি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে আইসিসি বলেছে, ‘একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শের পর আইসিসি মি. হামজার যুক্তি মেনে নিয়েছে। হামজার নমুনা সংগ্রহের আগের রাতে ভুল করে তিনি অ্যালারজেক্স ওষুধের পরিবর্তে বাবার একটি ফুরোমেসাইড ওষুধ খেয়ে ফেলেছিলেন।’

নিষিদ্ধ দ্রব্য শরীরে প্রবেশের বিষয়টি ঠিকঠাক প্রমাণ করতে না পারলে সবধরনের ক্রিকেট থেকে দুবছর নিষেধাজ্ঞা পেতেন হামজা। আইসিসি তার পক্ষ থেকে বড় ধরনের দোষ বা ওষুধ গ্রহণে অবহেলাও পায়নি, তাই অল্পতে বেঁচেছেন।

হামজা বলেছেন, ‘কখনও নিজের ইচ্ছায় নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করিনি। স্বস্তি পেয়েছি যে আইসিসির সিদ্ধান্ত এই সত্যকে মূল্য দিয়েছে। শেষ কয়েকটা মাস আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক কঠিন ছিল। বড় শিক্ষা পেলাম এটা আমার সতীর্থদের জানাবো।’

Reneta

২০১৯ সালে প্রোটিয়া জার্সিতে অভিষেক হয় ২৬ বর্ষী হামজার। ফেব্রুয়ারিতে সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে দলেও ছিলেন। শেষ সময়ে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে তাকে সরিয়ে নেয় সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার হয়ে এপর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন হামজা। ছয় টেস্টে ব্যাট হাতে করেছেন ২১২ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়ার ম্যাচে ৫৬ রান করেছিলেন। বৃষ্টির কারণে ভেসে যাওয়া সেই ম্যাচটি তার শেষ খেলা ম্যাচ হয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনিষেধাজ্ঞাবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT