চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার শেষযাত্রায় অংশ নিতে গিয়ে সাবেক মন্ত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

বাবার শেষ যাত্রার শোকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন কানাডার সাবেক মন্ত্রীসহ তার পরিবারের চারজন সদস্য। খারাপ আবহাওয়ায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। কানাডার কুইবেক প্রদেশের পূর্ব উপকূলে বিধ্বস্ত বিমানের পাইলটসহ ৬ জন যাত্রীই নিহত হন।

রাজনৈতিক ও গণমাধ্যমের ক্ষেত্রে বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক পরিবহন মন্ত্রী জিন ল্যাপিয়েরের মৃত্যুতে শোক জানিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশিষ্টজনরা।

৮৩ বছর বয়সে প্রাণ হারানো পিতার শেষ কৃত্যে অংশ নিতে ম্যাগডেলিন আইসল্যান্ডসে (দ্বিপমালা) যাত্রা করছিলেন ল্যাপিয়েরে (৫৯)। কিন্তু অবতরণকালেই বিধ্বস্ত হয়ে স্ত্রী, দুই ভাই ও এক বোনসহ আরোহী সবাই নিহত হন। তবে তাৎক্ষণিভাবে নিহত সকলের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।  

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে শোক জানিয়েছেন।

লিবারেল সরকারের প্রধানন্ত্রী পল মার্টিনের অধীনে ২০০৪ সালের জুলাই থেকে ২০০৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিবহন ‍মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ল্যাপিয়ের তার রসবোধ ও টিভিতে প্রাণবন্ত উপস্থাপনের জন্য সুপরিচিত ছিলেন।

Reneta

ল্যাপিয়ের একজন দক্ষ রাজনৈতিক বিশ্লেষক ও  অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার সাথে কাজ করতে পারাটা বিশেষ সুবিধা উল্লেখ করে সিসিটিভি টেলিভিশনকে মর্মাহত মার্টিন জানিয়েছেন, আমরা তাকে খুব মিস করবো।  

প্রবল ঝড় ও তুষারপাতের মধ্যে ইলেস-ডি-লা-ম্যাডেলেইন বিমানবন্দরে মঙ্গলবার বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৫৯ বছর বয়সী ল্যাপিয়ের সিটিভিসহ কয়েকটি গণমাধ্যমে রাজনৈতিক ভাষ্যকার হিসেবে কাজ করছিলেন।

দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার সকালে মন্ট্রিলের হিউবার্ট বিমানবন্দর থেকে যাত্রা করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

জনগণের টাকা জনগণের জন্যই ব্যয়ের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা হলেন বাংলাদেশের রিশাদ

এপ্রিল ১, ২০২৬
নির্মাতা রায়হান রাফী ও পরিবেশক রাজ হামিদ

‘রাফী নামই ব্র্যান্ড’— এবার বিদেশের বাজারে ‘প্রেশার কুকার’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু, রোববার সারাদেশে টিকা কর্মসূচি শুরু

এপ্রিল ১, ২০২৬

সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT