চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার মৃত্যুর গুজবে বিরক্ত পুত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

হার্টে ব্লক ধরা পড়ায় সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী। দুদিন হাসপাতালে থাকার পর ৭ মার্চ তিনি ডাক্তারের পরামর্শেই বাসায়ও ফিরে গেছেন। অথচ এরমধ্যে কয়েকটি মিডিয়া ও সোশাল সাইটে তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়। আর এমন ‘ফেইক’ খবরে হতাশ ওমর সানীর পরিবার। বৃহস্পতিবার তাই ফেসবুক লাইভে এসে এসব গুঞ্জনে খবরের উত্তর দিলেন সানী পুত্র ফারদিন।

বাবা চিত্রনায়ক ওমর সানীর মৃত্যুর খবরে বিরক্ত ছেলে ফারদিন। তবু নিজেকে সামলে এসব গুজবে খবরের উত্তর দিলেন তিনি। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার বাবা সুস্থ আছেন। যেসব খবর ফেসবুক ও কিছু অনলাইন দিয়েছে, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। তিনি তখন তার প্রিয় ফুটবল খেলা দেখছেন।

তবে মৃত্যু নিয়ে এমন গুজব ছড়ানোয় পরিবারের উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে বলে জানান ওমর সানীর একমাত্র পুত্র ফারদিন। ফেসবুক লাইভে এসে তিনি আরো বলেন, বাবাকে নিয়ে এমন মিথ্যা খবরে আমাদের পরিবারের উপর চাপ তৈরি হয়েছে। একের পর এক ফোন করে আমাকে বাবার খবরা খবর জানছেন। বিশেষ করে বাবাকে নিয়ে ফেইক খবর শুনে আমার দাদা (ওমর সানীর চাচা) অসুস্থ হয়ে পড়েছেন। তাই দয়া করে এসমস্ত ফেইক নিউজ কেউ বিশ্বাস করবেন না।

নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ছাড়া কোনো কথাই যেন কেউ বিশ্বাস না করেন সে আহ্বানও জানান ফারদিন।

স্ত্রী, কন্যা ও পুত্রের সঙ্গে ওমর সানী

অন্যদিকে মৃত্যুর গুজবে ফেসবুক লাইভে আসেন ওমর সানী নিজেও। যারা এমন অপপ্রচার চালাচ্ছেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন,আমার কাছে প্রচুর ফোন আসছে আমি মারা গেছি। সব কিছুর মালিক আল্লাহ পাক। একদিন তো যেতে হবেই। আমি এখন পর্যন্ত সুস্থ আছি। যারা এ প্রপাগান্ডা ছড়াচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি।

নিজের অসুস্থতা নিয়ে সবার কাছে দোয়া চেয়ে এরআগে ওমর সানী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি, কাজ শুরু করব ইনশা আল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আরও দোয়া করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানীগুজবফারদিনমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

এপ্রিল ২৫, ২০২৬

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT