চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার পথেই হাঁটছেন পাকিস্তানের খুদে পেসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অফ স্টাম্পে ঝুলিয়ে দেয়া ইয়র্কারে একেবারেই পরাস্ত হলেন স্ট্রাইকে থাকা ব্যাটার। পরের বলটাও পপিং ক্রিজের ভেতরে, ইয়র্কার ঠেকাতে গিয়ে নাস্তানাবুদ নতুন ব্যাটার। বোলার আম্মারের সামনে তখন হ্যাটট্রিকের হাতছানি। পাকিস্তানের সাবেক পেসার ইয়াসির আরাফাতের কিশোর ছেলে পারেননি। তবে বাবার পথে যে হাঁটছেন, তার ছোট্ট পদচিহ্ন ঠিকই এঁকে দিয়েছেন।

নিজের ক্লাব ব্রুমলি সিসি’র হয়ে দারুণ বোলিং প্রদর্শনী দেখিয়েছেন আরাফাতের ছেলে আম্মার। দ্রুতগতির ইয়র্কার স্কিলের সঙ্গে আগ্রাসী মনোভাব আর লাইন লেন্থের সেই ক্যারিশমা ভিডিও করে টুইটারে পোস্ট করেছেন আরাফাত।

পাকিস্তানের সাবেক তারকা পেসার টুইট বার্তায় লিখেছেন, ‘আম্মার হ্যাটট্রিক মিস করেছেন।’

এরপর থেকেই কিশোর বাঁহাতি পেসারের বন্দনায় মেতেছে নেট দুনিয়া। ইতিমধ্যে আরাফাতের শেয়ার করা ভিডিওটি ২০৭.৫ হাজারবার দেখা হয়েছে। ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে। রিটুইটও ছাড়িয়েছে ছয়শ’র ঘর।

ভিডিওতে দেখা যাচ্ছে, আম্মার তার ওভারের প্রথম বলটি অফ স্টাম্পে ইয়র্কার করেন। ব্যাটার সেটা না বুঝেই ব্যাট চালান। ফলাফল গুঁড়িয়ে যায় স্টাম্প। পরের বলে আরও শানিত আম্মার। এবার ব্যাটারকে একেবারে বোকা বানিয়ে আরেক ইয়র্কারে বোল্ড করে দেন। হ্যাটট্রিকের সুযোগ এলেও তৃতীয় বলটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের পরের ব্যাটার। চতুর্থ বলে আবারও সুযোগ এসেছিল। কিন্তু ইনসাইড এজ হওয়ায় সেটি আর সাফল্য এনে দিতে পারেনি আম্মারকে।

আম্মারের বোলিং স্কিল দেখানো ভিডিও বাদেও আরও কিছু ছবি পোস্ট করেছেন আরাফাত। পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার পরিবারের সঙ্গে তোলা কিছু ছবি নিয়ে গত ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। সেখানের একটি ছবিতে দেখা যাচ্ছে আম্মার ব্যাট হাতে দাঁড়িয়ে।

Ammaar missed out on his hatrick 🫤 pic.twitter.com/8ZQrjPNr14

— Yasir Arafat (@YasArafat12) May 13, 2022

Reneta

পাকিস্তান জার্সিতে ২০০০-২০১২ সালে তিনটি টেস্ট, ১১টি ওডিআই এবং ১৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইয়াসির আরাফাত। সাদা জার্সিতে ৯ উইকেট, ওয়ানডেতে ৪টি এবং টি-টুয়েন্টিতে ১৬ উইকেট আছে তার। ব্যাট হাতেও কিছু অবদান রেখেছিলেন ডানহাতি পেস বোলার অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাতইয়াসিরটি-টুয়েন্টিটুইটপাকিস্তানপেসার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT