চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবার কথামতোই কুলখানির আয়োজন চলছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
কেন আক্ষেপ করছেন বারী সিদ্দিকীর বড় ছেলে...?

প্রখ্যাত বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকী চিরনিদ্রায় শায়িত আছেন নেত্রকোনার বাউলবাড়িতে। আর সেখানেই আসছে বুধবারে কুলখানির আয়োজন করা হয়েছে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন বারী সিদ্দিকীর বড় ছেলে সাব্বির সিদ্দিকী।

বুধবারে নেত্রকোনার বাউল বাড়িতে বারী সিদ্দিকীর কুলখানির আয়োজন প্রসঙ্গে সাব্বির বলেন, সাধারণভাবে কুলখানি বলতে যা বোঝায় বাবার তেমনটা বারণ। বাবা যেভাবে চাইতেন আমরা সেভাবেই কুলখানির আয়োজন করছি। বুধবারে আমরা আশপাশের সমস্ত এতিমখানায় দুপুরের খাবার নিয়ে যাবো। এরপর শুক্রবারে এলাকার গরীব দুস্থদের মধ্যাহ্নভোজ করানো হবে।

এসব আয়োজনে বারী সিদ্দিকীর নিজস্ব কিছু তরিকা ছির জানিয়ে তার বড় ছেলে জানান, কোরবানি ঈদের সময় তিনদিন কোরবানি দিতেন বাবা। এলাকায় যারা কোরবানি করতে পারতো না তাদের জন্য আলাদা কোরবানি দিতেন। কোরবানির কাচা মাংস মানুষকে দেয়া বাবার বারণ ছিল। কোরবানি দিয়ে বাবুর্চি ডাকিয়ে তিনি রান্না করে দুস্থ মানুষদের দিতেন। তিনি বলতেন, গরীব মানুষেরা মাংস রান্না করার মশল্লা কোথায় পাবে। এইজন্য বাবা যেভাবে সবকিছু বলে গেছেন, এখন সেভাবেই হচ্ছে।

ঢাকায় বারী সিদ্দিকী স্মরণে কোনো আয়োজন করা হবে কিনা জানতে চাইলে সাব্বির আরো বলেন, আমিতো একা মানুষ। এলাকায়তো বাবার বিশাল ভক্ত শ্রেণি ছিলেন। বাবাকে তারা পছন্দ করতেন। অনেক গরীব দুস্থ আছেন যারা বাবার কাছে এক ধরনের প্রত্যাশা ছিল। বাবার মৃত্যুতে তাদেরকে এখন সময় দিতে হচ্ছে। সব সামলিয়ে আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরতে পারবো। আর সেটা হলে বাবার ধানমন্ডির বাসায় ২০ ডিসেম্বরের মধ্যে কুলখানির আয়োজন করবো।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করা বারী সিদ্দিকী। হাজারো মানুষের কান্না আর বিদায়ী ভালোবাসায় নিজের গড়া ‘বাউল বাড়িতে’ গত ২৪ নভেম্বর শেষ শয্যা নিলেন বহু কালজয়ী গানের এই গায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: কুলখানিবারী সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT