চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে নিয়ে শমী কায়সারের তথ্যচিত্র

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৪:২৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বিনোদন
A A
বাবা শহীদুল্লাহ কায়সারের ছবির সামনে শমী কায়সার

বাবা শহীদুল্লাহ কায়সারের ছবির সামনে শমী কায়সার

বাবা শহীদুল্লাহ কায়সারকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন অভিনেত্রী ও নির্মাতা শমী কায়সার। তথ্য​চিত্রের নাম ‘সংশপ্তক শহীদুল্লাহ কায়সার’। আগামীকাল শুক্রবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে এই তথ্যচিত্র নিয়ে কথা হলো শমী কায়সারের সঙ্গে। তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে আমি এই তথ্যচিত্রের কাজ করছি। বাবাকে পূর্ণাঙ্গ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যারা বাবাকে চেনেন, জানেন—তাদের জন্য তো বটেই, কিন্তু যারা জানেন না, জানতে চান, নতুন প্রজন্মের এইসব ছেলেমেয়ের কথা মাথায় রেখে সেভাবেই তথ্যচিত্রটি তৈরি করেছি।’

শহীদুল্লাহ কায়সার ১৯২৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। এরপর বাবার সঙ্গে কলকাতায় চলে যেতে হয় তাকে। সেখানেই তিনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, পরে বাম রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছেন।

শমী কায়সার বলেন, ‘এখানে শহীদুল্লাহ কায়সারের কৈশোর, স্কুলজীবন, কলেজজীবন, বাম রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, ভাষা আন্দোলনে অংশগ্রহণ, জেলজীবন, সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হওয়া, সাহিত্য চর্চা, পারিবারিক জীবন এবং শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর—এই সবগুলো ব্যাপারই তুলে ধরেছি।’

শমী কায়সার জানান, শহীদুল্লাহ কায়সারের সঙ্গে সশ্লিষ্ট সবগুলো স্থান, প্রতিষ্ঠান আর ব্যক্তিত্বদের কথা রয়েছে ‘সংশপ্তক শহীদুল্লাহ কায়সার’ তথ্যচিত্রে। এখানে শহীদুল্লাহ কায়সারকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বজলুর রহমান, রাজিয়া খান আমিন, নুরুল ইসলাম, আনিসুজ্জামান, শাহরিয়ার কবির, পান্না কায়সার, মতিউর রহমান, গোলাম সারোয়ার, মর্তুজা বশীর, ড. মোহাম্মদ তকিউল্লাহ, রুবি গজনবী, ফরহাদ গজনবী, লায়লা কবির প্রমুখ।

শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার

এই তথ্যচিত্রে রয়েছে শহীদুল্লাহ কায়সারের লেখা গান ‘আমরা পূর্ব পশ্চিমে’। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গেয়েছে গানটি। আরও আছে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’ ও চলচ্চিত্র ‘সারেং বউ’–এর অংশবিশেষ।

Reneta

শমী কায়সার বলেন, ‘এই তথ্যচিত্রের কাজ করতে গিয়ে আমরা বাংলাদেশ এবং ভারতের কলকাতার এমন এমন জায়গায় গিয়েছি, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা স্মৃতি আর ইতিহাস। আমি মনে করি, এই তথ্যচিত্র আজকের প্রজন্মকে অনেক সমৃদ্ধ করবে।’

তথ্যচিত্রটি নিয়ে আগামীর পরিকল্পনা প্রসঙ্গে শমী কায়সার জানান, ‘সংশপ্তক শহীদুল্লাহ কায়সার’ তথ্যচিত্রের আরেকটি পর্ব তৈরির ইচ্ছা আছে তার। তথ্যচিত্রটি প্রচারের ব্যাপারে বিবিসির সঙ্গে আলোচনা হচ্ছে। এছাড়া সামনে কলকাতায়ও এর প্রদর্শনীর আয়োজন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শমী কায়সারশহীদুল্লাহ কায়সার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT