চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবলুকে অব্যাহতি, রুহুল আমিন মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়্যারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। পার্টির চেয়ারম্যানের ক্ষমতাবলে তিনি এই ঘোষণা দেন।

দলের নতুন মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেন তিনি।

অাজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে বনানীর পার্টি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় তিনি মহাসচিবের এমন পরিবর্তন দলে কোনো ভাঙন আনবে না বলেও জানান।

সম্মেলনে তিনি একটি অনলাইন পত্রিকার খবরের রেফারেন্স টেনে বলেন যে, তারা বলেছেন আমি আজ তড়িঘড়ি ঢাকায় এসেছি। আসলে সেটা সত্যি নয়, আমাদের আগে থেকেই প্রোগ্রাম ছিলো। দলীয় ফোরামে আলাপ-আলোচনা না করে এভাবে মহাসচিব পরিবর্তন দলের নীতিতেই আছে উল্লেখ করে এরশাদ আরো বলেন জাতীয় পার্টি ভাগ হওয়া অসম্ভব।

গতকাল সোমবার রওশন এরশাদকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ঘোষণা করা হয়। জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ঘোষণা করার এক দিনের মাথায় গুলশানে রওশনের বাসায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ ঘোষণা দেন।

এর আগে রোববার রাতে রংপুর জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

Reneta

তার অবর্তমানে জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও তিনি ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একনেক সভায় ১০টি প্রকল্পের অনুমোদন

পরবর্তী

ভালোবাসা দিবসে নগর পরিস্কার করতে মেয়রের আহবান

পরবর্তী

ভালোবাসা দিবসে নগর পরিস্কার করতে মেয়রের আহবান

তিন্নির গানের ভিডিও ফেসবুকে তোলপাড় (ভিডিও)

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT