চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ: শুনানি শেষ হলেও রায় হয়নি, আবারও নতুন মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত অযোধ্যা মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছে। বুধবার নির্ধারিত সময়ের আগেই শেষ হয় শুনানি। তবে শুনানি শেষ হলেও মামলার রায় দেয়নি সুপ্রিম কোর্ট।

অন্যদিকে শুনানির শেষ দিন ছিল নাটকীয়তায় ভরপুর। ভরা আদালতে বিচারকদের সামনেই রাম জন্মভূমির চিহ্নিতকারী মানচিত্রটি ছিঁড়ে ফেলেন মুসলিম পক্ষের আইনজাবী।

মুসলিম পক্ষের আইনজীবীর এই কাজে প্রচণ্ড ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টের প্রধান আইনজীবী। আদালতের সমস্ত নিয়ম নীতি নষ্ট হয়ে গেছে উল্লেখ করে বলেন: ‘আমরা ওয়াক আউট করব’।

তবে এর আগে প্রধান বিচারপতি বলেন: রাজনৈতিকভাবে সংবেদনশীল রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির বিরোধের শুনানি আজ পাঁচটার মধ্যেই শেষ হবে।

এনটিভি জানিয়েছে, শুনানির রায় না হলেও আবারও নতুন মোড় নিয়েছে এই মামলা। সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী বোর্ড জানিয়েছে, সুন্নি ওয়াকফ বোর্ড তাদের অভিযোগ প্রত্যাহার করতে চেয়ে আবেদন করেছে। তারা জানিয়েছে, মসজিদের জায়গার ওপর তাদের কোনো অভিযোগ নেই।

পাশাপাশি অযোধ্যার অন্যান্য মসজিদগুলো যেন সরকার সংস্কার করে দেয় সেই প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া উপযুক্ত কোনো স্থানে তারা আরও একটি মসজিদ নির্মাণ করতে চায় বলে জানিয়েছে।

এর আগে বিকেল ৪টায় সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শেষ করা হয়। এদিন অযোধ্যা মামলার শুনানির ৪০তম দিনে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন: ‘যথেষ্ট হয়েছে। আজই এ মামলার শুনানি শেষ করতে হবে।’

গত ৬ আগস্ট থেকে এ মামলার দৈনিক শুনানি শুরু হয়।

আগামী ১৭ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ। আশা করা হচ্ছে তার আগেই অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।

অযোধ্যায় শতাব্দী প্রাচীন বাবরি মসজিদটি ১৯৯২ সালে ভেঙে দেয়া হয়। কিছু হিন্দুত্ববাদীর দাবি ছিল এই মসজিদের জায়গায় রামের জন্মস্থান বলে পরিচিত এই অঞ্চলে একটি প্রাচীন মন্দির ছিল, সেই মন্দিরের ধ্বংসাবশেষের উপরই নির্মিত হয়েছিল মসজিদটি।

বাবরি মসজিদ ধ্বংসের পরে সাম্প্রদায়িক উত্তেজনায় সারা ভারতে ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।

ট্যাগ: অযোধ্যা মামলাবাবরি মসজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণভবনে যুবলীগের বৈঠকে ফারুক-শাওনকে না রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরবর্তী

১০ টাকায় দেখা যাবে আন্তর্জাতিক ক্লাব ফুটবল

পরবর্তী

১০ টাকায় দেখা যাবে আন্তর্জাতিক ক্লাব ফুটবল

সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: তোরসা

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT