চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ: মুসলিমদের পছন্দমতো স্থানে জমি দেয়ার দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

বিতর্কিত অযোধ্যা মামলার রায়ে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে সেই জমি সুবিধামতো পূর্বের অর্জিত ৬৭ একর জায়গা থেকে দেয়ার দাবি জানিয়েছেন এই অন্যতম বাদি ইকবাল আনসারী।

আনসারী বলেন, যদি তারা আমাদের জমি দিতে চায় তাহলে তা আমাদের সুবিধামতো দিতে হবে এবং তা হতে হবে ওই ৬৭ একরের মধ্যে। তাহলেই আমরা তা গ্রহণ করবো। অন্যথায় আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবো।

তবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে না বলেই রায় ঘোষণার দিনই জানিয়ে দেন আনসারী।

অযোধ্যার স্থানীয় অন্যান্য মুসলিম নেতৃবৃন্দও একই দাবি করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

১৯৯১ সালে বাবরি মসজিদ-রামের জন্মভূমি দাবি করা বিতর্কিত জমিসহ ওই ৬৭ একর জমি কেন্দ্রীয় সরকারের হাতে চলে চায়। ৬৭ একর জমিতে অনেক কবর, দরগাসহ অষ্টাদশ শতকের প্রখ্যাত সুফি দরবেশ কাজী কুদওয়ার মাজার রয়েছে বলে দাবি মুসলিমদের। সেখানেই মসজিদ নির্মাণের জন্য জমি চান তারা।

গত শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক এ মামলার রায় দেন। রায়ে বিতর্কিত ২.৭৭ একর জায়গায় রাম মন্দির তৈরির জন্য তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট তৈরি করতে বলেন।

Reneta

আর মসজিদ তৈরির জন্য অযোধ্যার কোনো গুরুত্বপূর্ণ স্থানে সুন্নি বোর্ডকে ৫ একর জমি দেওয়া আদেশ দেন আদালত।

১৯৮০ সাল থেকেই অযোধ্যা ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন।

সেখানেই ছিল ১৬ শতকে প্রতিষ্ঠিত বাবরি মসজিদ। ১৯৯২ সালে তা গুঁড়িয়ে দেওয়া হয়। সেসময় সাম্প্রদায়িক দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অযোধ্যা মামলাঅযোধ্যা মামলার রায়বাবরি মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT