চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা জন্য দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে ভারতীয় মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে-ই-হিন্দ। আগামী ৯ ডিসেম্বর আরেকটি সংগঠন পৃথক আরেকটি আবেদন করবে বলেও জানা গেছে।

রায় ঘোষণার ২৪ দিনের মাথায় এ বিষয়ে প্রথম আবেদন করেছে মুসলিম সংগঠনটি।

এ বিষয়ে জমিয়তের শীর্ষ নেতা আরশাদ মাদানি বলেছেন; দেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই রায় পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন। সেজন্যই এই আবেদন করা হয়েছে।

পুনর্বিবেচনার আবেদনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের আদেশ স্থগিতের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে আদেশ দিক, যেন মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট তৈরি না করা হয়।

আগামী ৯ ডিসেম্বরের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম বোর্ড। আর দু’পক্ষেরই রায় পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়, বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যার যেকোনো স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

ট্যাগ: কোর্টবাবরি মসজিদরায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যালন ডি’অরে ছক্কা হাঁকালেন মেসি

পরবর্তী

পেঁয়াজ নিয়ে ‘পাইজ্জামি’

পরবর্তী

পেঁয়াজ নিয়ে ‘পাইজ্জামি’

জামালপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT