ফুটবল ফেডারেশন ভবনে সমর্থকদের হামলার ঘটনায় বাংলাদেশ চাম্পিয়নশিপ লিগ নামে পরিচিত প্রথম বিভাগ ফুটবল লিগের খেলা স্থগিত করা হয়েছে।
ঘটনার জন্য আরামবাগ ক্লাবকে দায়ী করেছে ফেডারেশন। মাঠে হামলায় আহত হয়েছেন রেফারি মনির হোসেন। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ পুলিশ দলের কাছে ৩-২ গোলে হেরে মাঠেই রেফারির ওপর চড়াও হয় আরামবাগ ক্লাবের সমর্থকরা।
মনির হোসেনকে রক্ষা করতে এগিয়ে আগে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে আরামবাগ সমর্থকরা হামলা করে ফুটবল ফেডারেশন ভবনে। ভেঙ্গে দেয়ে ভবনের সামনের অংশ এবং কর্মকর্তাদের গাড়ি।
ভবনের চতুর্থ তলায় তখন ছিলো অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল দল। ঘটনার জন্য আরামবাগ সমর্থকদের অভিযুক্ত করেছেন বাফুফের রেফারি কমিটির চেয়ারম্যান বাদল রায়।
তিনি জানান, এ ঘটনা ফুটবলের জন্য খুবই খারাপ।







