আইপিএল আসর শুরু হয়ে গেছে। আর সেখানে ম্যাচিং ট্যাটু লাগিয়ে উপস্থিত হয়েছেন শাহরুখ খান এবং তার ছেলে আব্রাম খান। আইপিএল আসরে শাহরুখের উপস্থিতি নতুন কোন ব্যাপার নয়। তবুও প্রতিটি আসরে তার উপস্থিতি এক নতুন মাত্রা এনে দেয়। আর এবার সেই নতুন মাত্রার সাথে আরও যোগ হয়েছে, তিন বছরের ছেলে আব্রামকে নিয়ে উপস্থিতি। শুধু উপস্থিতি নয়, বাপ-বেটাতে ম্যাচিং ট্যাটু অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানায় আছেন শাহরুখ খান। শুক্রবার তিনি আসরে উপস্থিত ছিলেন। খেলা চলছিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট লায়ন্সের মাঝে। তিনি বেশ উৎফুল্ল ছিলেন আসরে। শাহরুখ ছেলে আব্রামকে কোলে নিয়ে তোলা তার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
৫১ বছর বয়সী অভিনেতা শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘দি রিং’–এর শুটিং নিয়ে। ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা। পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। ুনিউজ নেশন, টাইমস অব ইন্ডিয়া।









