চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ-ছেলে একই ক্লাবে !

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১:১৭ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

পিএসজি ছেড়ে এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে তার যোগ দেওয়াটাই ছিলো বড় এক চমক। বুড়ো বয়সে ম্যান ইউ’র মতো ক্লাব কেনো তাকে ডেকে চুক্তি করলো এটাই ছিলো অনেক রহস্যের। বলছি, জ্লাতান ইব্রাহিমোভিচের কথা।

আবারো খবরের শিরোনাম হয়েছেন সুইডিশ ফুটবল সুপারস্টার। তবে এবার আর নিজের জন্য নয়, জ্লাতান ইব্রাহিমোভিচ খবর হয়েছেন তার দুই ছেলের কারণে। ইতিমধ্যেই বাবার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ টেন্টে যোগ দিয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের দুই ছেলে- ১০ বছর বয়সী ম্যাক্স এবং ৮ বছরের ভিনসেন্ট।

ইউরো ২০১৬ শেষ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও সুইডিশ এই তারকা ফুটবলার চালিয়ে যাচ্ছেন ক্লাব ক্যারিয়ার। দুর্দান্ত দাপটেই এ মৌসুমে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতোমধ্যে ৭ ম্যাচ খেলে ৪টি গোল করেছেন ৩৫ বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ।

চমক আরও আছে, ইব্রাহিমোভিচ পুত্রদের আগে থেকেই ইয়ুথ টেন্টে নাম লিখিয়েছে আরেক তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির পুত্র ৬ বছর বয়সী কাই রুনি। বাবার ক্লাবের জন্য বাবার মতোই সিরিয়াস খুদে ডেভিল কাই। অবশ্য রুনিকে নিজেদের পরিবারের সদস্যই ভাবেন ম্যানইউ কর্তৃপক্ষ।

তারকা ফুটবলারদের পুত্রদের নিয়ে দারুণ খুশি রেড ডেভিলদের ইয়ুথ কোচেরাও। পিচ্চিদের ফুটবল দক্ষতা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখাচ্ছে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবকে।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্লাতান ইব্রাহিমোভিচম্যানচেস্টার ইউনাইটেড
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT