চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পী লাহিড়ীর প্রয়াণ, কাঁদছেন ঊষা উত্থুপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

চলে গেছেন ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাপ্পী লাহিড়ীর প্রয়াণে ভেঙে পড়েছেন ঊষা উত্থুপ।

ঊষা উত্থুপ ও বাপ্পী লাহিড়ী একসময়ে অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ঊষা-বাপ্পী জুটি মানেই জমজমাট আসর। সেই জুটিই আজ ভেঙে গেল। কিছুতেই মেনে নিতে পারছেন না ঊষা উত্থুপ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ ঊষা উত্থুপ জানালেন তার মনের অবস্থার কথা। বললেন ‘কী করে হলো বুঝতে পারি না। ‘রাম্বা হো’, ‘কোই ইহা নাচে নাচে’, তার সুরে গাওয়া কত গান আমার হিট হয়েছে। আমার আর বাপ্পীদার জুটিটা ভেঙে গেল। বাপ্পীদা ৬ মাস আগেই জিজ্ঞেস করেছিলেন, ১-২টা গান আছে, চলো করি। আমি জানি না কী বলব.. খুব বিধ্বস্ত লাগছে। আমার যে কোনও অনুষ্ঠান তার গান ছাড়া অসম্পূর্ণ ছিল’। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন ঊষা উত্থুপ।

ঊষা-বাপ্পী জুটির ‘হরি ওম হরি’, ‘রাম্বা হো হো’, ‘কোই ইয়া নাচে’, ‘উড়ি উড়ি বাবা’, ‘নাকাবন্দি’, ‘জিম্মি জিম্মি’ এসব গান আজও শ্রোতাদের কাছে সমাদৃত।

এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে।

দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

Reneta

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঊষা উত্থুপবাপ্পী লাহিড়ীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

এপ্রিল ১৬, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারাচ্ছেন লাখো মানুষ, মুসলিমরা কি টার্গেট?

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে

এপ্রিল ১৬, ২০২৬

বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT