জনপদ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু

বান্দরবান জেলার মানচিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান জেলার মানচিত্র, যেখানে শহরটি চিহ্নিত করা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় গুলিবিদ্ধ হয়ে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্জুন তঞ্চঙ্গ্যা (৭) নামে এক শিশু।

শুক্রবার রাতে উপজেলার শামুক ঝিরিতে সন্ত্রাসীদের গুলিতে শান্তিলতার মৃত্যু হয়।

নিহত শান্তিলতা তঞ্চঙ্গ্যার বাড়ি উপজেলার নাথিংঝিরি এলাকায়। এ সময় তার সাত বছরের শিশু আহত হয়। তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদ কবির জানান, শামুক ঝিরিতে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় স্থানীয় বাসিন্দা শান্তিলতা তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বলেও জানান ওসি।

বিষয়:বান্দরবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…