চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে পাহাড় ধস: মৃতের সংখ্যা বেড়ে ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে টানা বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রথমে চারজনের মৃত্যুর কথা জানা গেলেও পরে নিখোঁজ দুই ব্যক্তিও মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন রোজিনা আক্তার (৩৫), তার ছেলে সাজ্জাদ (৫), আমেনা বেগম (৩৪), টুকু (১০)।

পুলিশ জানায়, ‘লামার বরিশাল পাড়ার ৩ টি বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় ৪ জনের। এতে আহত হয় আরো ২ জন।’ এছাড়াও পরে নিখোঁজ থাকা আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় লামা উপজেলা সদরের বেশির ভাগ এলাকা ৩ থেকে ৪ ফুট পানির নিচে ডুবে গেছে।

শুক্রবার থেকে টানা বর্ষণে সাঙ্গু ও মাতামুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবান জেলা শহরের মেম্বারপাড়া, আর্মি পাড়া, ইসলামপুর, শেরেবাংলা নগরসহ বিভিন্ন নিচু এলাকা আবারো প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসন ও পৌরসভা, উপজেলা পরিষদ থেকে পাহাড় ধসের ঝুকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

Reneta

অপরদিকে বান্দরবান প্রধান বিদ্যুৎ সঞ্চালন ৩৩ হাজার কেবি লাইনে গাছ পড়ে তাঁর ছিড়ে গেছে এবং বিভিন্ন স্থানে পাহাড় ধসে খুঁটি উপড়ে গেছে।

টানা বৃষ্টিপাতের কারণে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসবান্দরবান
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT