চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানের আলীকদম-থানচি: মেঘের কোলে পাহাড় হাসে

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৪:০০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A

দেশের ভ্রমণ পিপাসু মানুষদের আগ্রহের কেন্দ্রে আছে দেশের উঁচু সড়ক বান্দরবানের থানচি-আলী কদমের ডিম পাহাড়। শীতে কুয়াশা আর বর্ষায় মেঘের কারণে পর্যটকরা হিমালয় মনে করেন ডিম পাহাড়কে। পাহাড়ে ১১টি ক্ষুদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সঙ্গে বাঙ্গালী জনগোষ্ঠী বসবাস করছেন মিলেমিশে।

পর্বতচূড়া,ঝিরি,ঝর্ণা,পাহাড়ের সাথে হেলান দেওয়া সাড়ি সাড়ি মেঘ এবং দুই পাহাড়ে মাঝে বুক ছিঁড়ে বয়ে যাওয়া সাঙ্গু-মাতামূহুরী নদী এ জনপদকে করে তুলেছে অনন্য সুন্দর। খুব কাছ থেকে মেঘ দেখা আর উঁচু থেকে চারিদিকের পাহাড়ি এলাকা দেখার সুযোগ মেলে ডিম পাহাড়ে। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল জলরাশির, সমুদ্রের ঢেউ ও মিয়ানমারের নৌযান দেখা যায় ডিম পাহাড়ের চুড়ায় দাঁড়ালে।

এখানে একইদিনে গ্রীষ্ম, বর্ষা ও শীতের আমেজ পাওয়া যায়। প্রচন্ড গরম, ঝুম ঝুম বৃষ্টি আর রাতে কম্বল টানা শীতের অভিজ্ঞতা অর্জন করতে ঢাকাসহ বিভিন্ন এলাকার পর্যটক ভীড় জমায়।

আলী কদম উপজেলা থেকে ৩০ কিলোমিটারের দুরের থানচি-আলী কদমে ডিম পাহাড়ের পুরোটাই পাহাড়ি পথ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বাস টার্মিনাল থেকে আলী কদমের বাস অথবা চাঁদের গাড়িতে যেতে হবে আলী কদম। সেখান থেকে চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেলে যেতে হয় ডিম পাহাড়। পুরোটা পথ জুড়ে সবুজ পাহাড় আর মেঘের কোল ঘেঁষে থাকায় প্রায় এক ঘণ্টার রোমাঞ্চকর ভ্রমণে ক্লান্তি স্পর্শ করতে পারে না পর্যটকদের।

এখানে নিরাপত্তায় নিয়জিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কয়েক দফা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন আগতদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT