চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাধা দিতে আসলে প্রতিরোধের ক্ষমতা রাখি: মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A

নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ বাধা দিতে আসলে তা প্রতিরোধের ক্ষমতা রাখেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার বেলা ১২টার সময় মতিঝিল জনতা ব্যাংকের সামনে প্রচারণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি।

মির্জা আব্বাস বলেন: আমরা শুনেছি পরিবাগের দিকে শতাধিক ক্যাডার লাঠি হাতে অপেক্ষা করছে। আমি বিএনপি নেতাদের বলবো, আমি যাওয়ার পর কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তারা দেখি কতো বাধা দিতে পারে৷

তিনি বলেন: আজ সকালে পরপর কয়েকবার আমার স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারণায় পরপর কয়েকবার হামলা হয়েছে। উনি কিন্তু যুদ্ধ করতে যাননি। আমিও যুদ্ধ করতে নামিনি। আমরা ভোটারদের মন জয় করতে নেমেছি। ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে নেমেছি।

তিনি অভিযোগ করেন: পুলিশ দাঁড়িয়ে থেকে হামলা দেখেছে। পুলিশের সহায়তায় হামলা করছে। লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।

মির্জা আব্বাস বলেন: আমরা এখানে যুদ্ধ করতে আসিনি। এটা কেন? ভোট যুদ্ধ কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়৷ ভোট যুদ্ধে আসুন, দেখি কে জিতে। যতোই চেষ্টা করুন, আমরা কোনো পরিস্থিতে মাঠ ছাড়বো না।

‘ঢাকায় আপনি এবং আপনার সহধর্মিনী ছাড়া আর কাউকে প্রচারণায় দেখা যাচ্ছে না’, এমন প্রশ্নে তিনি বলেন: সবাই আছে৷ অনেকে পুলিশি বাধা আর সরকারি দলের ক্যাডারদের বাধায় বের হতে পারছে না। তবে ঠিক সময়ে তারা বের হবে।

বেলা ১১টা থেকে মতিঝিল জনতা ব্যাংকের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণামির্জা আব্বাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে

পরবর্তী

নির্বাচন করতে পারবেন না বিএনপির টুকু-দুলু

পরবর্তী

নির্বাচন করতে পারবেন না বিএনপির টুকু-দুলু

অভিনয়ে আসার বিষয়ে কী ভাবছে শাহরুখ পুত্র?

সর্বশেষ

ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপ্তি

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস-জ্বালানি সংকটে ৬২টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত

আগস্ট ২৮, ২০২৬

জাতীয় দলের সাবেক সতীর্থকে নতুন কোচ হিসেবে পেলেন মেসি

আগস্ট ২৮, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT