চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ জুম্মা ঢাকায় হুমায়ূন সাধুর দাফন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ন ২৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

অভিনেতা, নির্মাতা ও গল্পকার হুমায়ূন সাধুর জানাজা বাদ জুম্মা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদে অনুষ্ঠিত হবে। এর পর পার্শ্ববর্তী গোরস্থানে হবে তার দাফন।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

হুমায়ূন সাধুর বাড়ি চট্টগ্রাম। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তার পরিবারের ইচ্ছাতেই ঢাকায় দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুকী।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া। বিশেষ করে তার হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না দেশের হাজারো শুভানুধ্যায়ি ও ভক্তকূল।

গেল রবিবার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

এর আগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন এই অভিনেতা।

Reneta

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে।

এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। তার লেখা একমাত্র গল্পের বই ‘ননাই’ প্রকাশ পেয়েছিলো সর্বশেষ একুশে বই মেলায়। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাটকফারুকীবইলিড বিনোদনসিনেমাহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাহমুদুল হাসানকে মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চান জামায়াত আমির

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের

মার্চ ১০, ২০২৬

ঘরের মাঠের সুবিধা নিয়ে যেমন উইকেটে খেলতে চান মিরাজ

মার্চ ১০, ২০২৬
ছবি: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি প্রশাসক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে জরুরি সভা

ঈদযাত্রা: অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর ডিএসসিসি

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির দাম নিয়ন্ত্রণে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে: ট্রাম্প

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT