চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাদশা’ ছবির নেপথ্যের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ন ০৪, মার্চ ২০১৬
বিনোদন
A A

কলকাতার জনপ্রিয় নায়ক জিতের অভিষেক ‘সাথী’ থেকে শুরু করে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘প্রেম করেছি বেশে করেছি’ পর্যন্ত নব্বই ভাগ ছবিই কোনো না কোনো দক্ষিণ ভারতীয় ছবির রিমেক। তারই ধারাবাহিকতায় ঢাকাই চলচ্চিত্রে অভিষেক পাওয়া জিৎ সেই দক্ষিণ ভারতীয় ছবির রিমেক করছেন ‘বাদশা’ ছবিতে।

জিতের সর্বশেষ চুক্তিবদ্ধ ছবি ‘বাদশা’। টালিগঞ্জের প্রভাবশালী প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এ ছবিটি।

‘বাদশা’ ছবির জন্য জিতকে এক কোটি বিশ লাখ টাকার বিনিময়ে পেতে হচ্ছে। বড় বাজেটের এ ছবিতে অবশ্য জিতের সঙ্গে ‘আশিকি’ খ্যাত নায়িকা নুসরাত ফারিয়াকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও প্রথমে তাদের আরেক আবিস্কার জলিকে নাকি পছন্দ করেছিলেন জিৎ। জিতের পছন্দ পরে বদলে যায়!

তবে ‘বাদশা’ ছবিতে প্রথমে শাকিব খানের নাম প্রতিষ্ঠান চিন্তা করলেও পরে তা বাদ দিয়ে কিছু নতুনত্ব আনার জন্য কলকাতার হিরোকে আনা হয়ছে।

কারণ তেলেগু ভাষায় জুনিয়র এনটিআর অভিনীত ‘বাদশা ’ রিলিজের পর এই নামটির প্রতি অনেকের আগ্রহ জন্মে। এছাড়া ‘বস’র ছবির পর জিতকে ‘বাদশা’ হিসেবেই মানায়। আর সেকারণেই তাকে নেওয়া।

এ ছবিটি যেমনভাবে দক্ষিণ ভারত থেকে উৎসারিত হয়েছে, ছবির গল্পও ‘মেড ইন সাউথ ইন্ডিয়া’। জিতের অধিকাংশ ছবির মতো এ ছবির গল্পও রিমেক।

Reneta

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন সিনু’ নামের একটি তেলেগু ছবির রিমেক হচ্ছে ‘বাদশা’। ‘ডন সিনু’ছবিতে নায়ক ছিলেন রবি তেজা। যার ‘বিক্রমাকুড়ু’থেকে বলিউডে হয়েছে ‘রাউডি রাঠোর,‘কিক’থেকে হয়েছে সালমান খানের ‘কিক’। ‘ডন সিনু’ ও নাকি রিমেক হচ্ছে হিন্দিতে। সালমান খান কিংবা সাইফ আলী খান অভিনয় করতে পারেন সে ছবিতে।

‘ডন সিনু’ ছবিতে নায়িকা ছিলেন শ্রিয়া সরণ। ‘শিবাজি’, ‘আওয়ারা’, ‘দৃশ্যম’ ছবিতে অভিনয় করে যিনি উপমহাদেশের পরিচিত মুখ। ছবিতে আরেক নায়িকা ছিলেন অঞ্জনা সুখানি। একটি মুখ্য ভূমিকায় ছিলেন শ্রীহরি।

‘ডন সিনু’ ছবিতে রবি তেজা ‘ডন’ ছবি দেখে অমিতাভ বচ্চনের ডাই-হার্ড ফ্যানে পরিণত হন। ডন হওয়ার আকাঙ্ক্ষায় তিনি বড় হোন। একসময় ডন শ্রীহরির ঘনিষ্ঠ হোন রবি। তার বোনকে ভালোবেসে ফেলেন।

এদিকে শ্রীহরির গার্লফ্রেন্ড ও তার সন্তানের মা আবার রবির বোন লক্ষ্মী। শেষ পর্যন্ত ডন হতে পারে কিনা রবি তাই নিয়ে ছবির গল্প।

অন্যদিকে ‘বাদশা’ ছবির কাহিনী সাজানো হয়েছে ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মান্নার ভীষণ ভক্ত থাকে জিৎ তার প্রতিটি সিনেমা দেখেন তিনি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এখন দেখার পালা কলকাতা দর্শকদের মতো ঢাকাই দর্শকরা কতোটুকু গ্রহণ করতে পারে জিতকে। এবং দক্ষিণ ভারতীয় ছবির রিকেমই বা কতোটুকু সাফল্য নিয়ে আসতে পারে। দেখার জন্য অবশ্য খানিকটা সময় লাগবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জিৎনায়কবাদশাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT