চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাথরুমে প্রতিদিন ফ্লাশ করা হয় যে আত্মসম্মান

সজল আশফাকসজল আশফাক
৫:১৪ পূর্বাহ্ন ১২, অক্টোবর ২০১৫
অন্যান্য
A A

সেপ্টেম্বরে নাকি নিউ ইয়র্কের আবহাওয়া এরকমই থাকে। কখনো শীত, কখনো গরম আবার কখনো ঝুম বৃষ্টি, ছাতা ছাড়া চলাই ভার। ঠিক পরের দিনই ‘নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোদ’ নীল আকাশ। যেমনটি বলেছেন কালজয়ী লেখক হুমায়ূন আহমেদ। ক’দিন আগে এতটাই শীত ছিলো যে, অনেকেই রীতিমত শীতবস্ত্র ব্যবহার করেছেন। ঘরে হিটারও চলেছে একরাতে।

দু’দিন পরই এতটা গরম পড়লো যে, দিব্যি টি-শার্ট পরে ঘোরা যাচ্ছে। গত এক মাসের মধ্যে কোন কোন দিন রাতে যেমন এ.সি. চালু করতে হয়েছে, তেমনি কখনো কখনো মনে হয়েছে দু’টো কম্বল হলে ভালো হয়। বলা যায় এক মাসের মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, বসন্ত- পঞ্চ ঋতু।

এই সেপ্টেম্বরে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে পেশাগত কাজে নিউ ইয়র্ক আসা ইয়াসীন কবির জয়, আবু তাহের খোকন, সানাউল হক ও কল্লোল ভাই আজ দেশে ফিরে যাবেন। যাওয়ার আগে দেখা হবে না, সে কী করে হয়।

এর আগে স্বনামধন্য ফটোগ্রাফার আক্কাস মাহমুদ ভাইকেও বিনাদর্শনে বিদায় দিতে হয়েছে ফোনে। আসলে যারা নিউ ইয়র্কে অফিসিয়াল কাজে আসেন তারা থাকেন হুলস্থুল রকমের ব্যস্ত। আর যারা এখানে থাকেন তাদের ব্যস্ততা ঘড়িধরা। আমার মত অকর্মা, পথঘাট কম চেনাদের নানা ঝামেলা। অচেনা পথ; ট্রেন-বাসে ঘুরতে গেলে ডলার খরচ, হেঁটে এত দূরের পথ পাড়ি দেয়াও সহজ নয়। এ কারণে আপয়েন্টমেন্ট ছাড়া কারো সাথেই দেখা করা সহজ নয়।

বেলা ১২টায় ওনাদের ফ্লাইট। সকালে সময়মত রওয়ানা দিতে যেয়েও আমার সিস্টার ইন ল’ কাজল আখতার আপার একটা অনুরোধ রাখবো বলে দেরি হলো। তাই ভাবছিলাম ওনাদের পাব কী না। তারপরও বাসে চড়ে লিবার্টি এভিনিউতে নেহার ভাইয়ের যে বাসায় ওনারা আতিথেয়তা গ্রহণ করেছেন সেখানে রওনা হলাম।

বাস থেকে নেমে অনেকটা দৌঁড়ে সেই বাসার কাছাকাছি আসতেই দূর থেকে ধেয়ে আসা সাদা গাড়িটা দেখে অনুমান করলাম, ওটাই নেহার ভাইয়ের গাড়ি। ফুটপাথ ছেড়ে রাস্তা ধরে যে উদ্দেশে এগুচ্ছিলাম, তাতে কাজ হলো। নেহার ভাই আমাকে দেখে গাড়ি থামালেন। খুব তাড়া, তাই কোনমতে হাত মিলিয়ে, একবার সবার সাথে চোখে চোখ রেখে যখন বিদায় নিচ্ছিলাম, নিউ ইয়র্কের আকাশে তখন মেঘ। বৃষ্টি আসার আগেই আমাকে উডহ্যাভেন যেতে হবে।

Reneta

কিউ৮৩ বাসের জন্য কিছুদূর এগুতেই মনে হল আমার দু’চোখে বৃষ্টি। বৃষ্টি নাকি চোখের জল, সেটা পরখ করতে আকাশের দিকে তাকাতে দেখি কিউ৮৩ বাস এসে গেছে। মেঘলা আকাশ যেন সবাইকে গন্তব্যে পৌঁছানোর তাড়া দিচ্ছে। আমাকে এখনই বাসে চেপে জামাইকা সেন্টার যেতে হবে, সেখান থেকে জে ট্রেনে করে গন্তব্য ৮৫ স্ট্রিট ফরেস্ট পার্কওয়ে, উডহ্যাভেন।

সারাদিন বাসায়, মাঝেমধ্যে বের হই জামাইকা এভিনিউ ধরে একটানা হাঁটি, স্ট্রিটের পর স্ট্রিট অকাতরে পার হয়ে যাই। টায়ার্ড হলে দাঁড়িয়ে দু’একজনকে ফোন করি। কখনো বাসায় কারো কিছু লাগলে দোকান থেকে এনে দেই। বাসায় কোন পার্টি থাকলে, পার্টির সময়টুকু বাইরে হেঁটে হেঁটে পার করে, অতিথিরা চলে যাওয়ার পর ফিরে আসি; এখানকার মানুষ দেখলেই কেমন যেন শামুকের মত দেহমন গুটিতে যায়।

এছাড়া কারো অলস সময়ের সাথী আমি। এ নিয়েও অনেক কথা শুনতে হয়েছে। কেউ কেউ বলেছে- বেশ ভালোই তো আছো, ঘুরছো ফিরছো। হ্যাঁ, ভালোই আছি।

কবি শামসুর রাহমান এর কবিতার মত-

‘কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি;

খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দু’বেলা

পার্কে যাচ্ছি, মাইক্রোফোনে কথা শুনছি

ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি…….।’

আর সেইসাথে প্রতিদিন বাথরুমে প্রাকৃতিক বর্জ্যের সাথে আত্মসম্মানবোধকেও ফ্লাশ করে দিয়ে আসছি।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসন নির্বাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT