বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেতে পারে এ বছরের শেষ নাগাদ। ওয়ার্ল্ড মেটিওরোলোজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) এমন আশঙ্কার কথা জানিয়েছে। আগের বছরও এক্ষেত্রে পূর্বের বৈশ্বিক রেকর্ড ভেঙ্গেছিলো।
ডব্লিউএমও জানায়, বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৪০০ পিপিএম ছাড়িয়ে গেছে। এর আগে এমন অবস্থা থাকতো ৫০ লাখ বছর আগে, অর্থাৎ বায়ুমন্ডলে ৪০০ পিপিএম তখন স্বাভাবিক ছিলো।
চলতি বছর জুড়েই প্রথমবারের মতো বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ৪০০ পিপিএম ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা ডব্লিউএমও’র।
অন্যান্য গ্রিনহাউজ গ্যাস যেমন মিথেন ও নাইট্রাস অক্সাইডও বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।










