চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতাসে করোনা ছড়ানোর বিষয়টি মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বাতাসে করোনাভাইরাস ছড়ায় কিনা, এতোদিন এ বিষয়ে সংশয় থাকলেও এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে যে, বাতাসে করোনা ছড়ায়।

রয়টার্সের এক প্রতিবেদন স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বলা হয়, বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর বিষয়টি একদল গবেষক প্রমাণ  পেয়েছেন। তবে এখনো এটি প্রাথমিক পর্যায়ে আছে এবং এজন্য আরো পর্যালোচনার প্রয়োজন আছে।

শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছিলো যে, হাঁচি এবং কাশির মাধ্যমে যেসব ড্রপলেট বা জলীয় ক্ষুদ্র কণা বের হয় তার মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। আর তা বাতাসে স্থির থাকে না। কিন্তু এর সঙ্গে একমত হতে পারেনি ৩২টি দেশের ২৩৯জন বিজ্ঞানী। সম্প্রতি তারা নিজেদের গবেষণার প্রমাণ সংবলিত খোলা চিঠি পাঠানোর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি স্বীকার করেছে যে, বাতাসের মাধ্যমেও করোনা ছড়ানোর  আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

গবেষকরা বলছেন, শুধু বড় ড্রপলেটই নয়, ছোট ছোট ড্রপলেট থেকেও করোনা সংক্রমণ হতে পারে এবং বাতাসে মিশে থাকা জীবাণু নিঃশ্বাসের সময় গ্রহণ করলেও ছড়াতে পারে এই ভাইরাস। মানুষর ভিড়ে, আবদ্ধ ঘর অথবা যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা ভালো নেই তেমন জায়গায় বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর ঘটনা উড়িয়ে দেয়া যায় না।

বিজ্ঞানীরা বলছেন যে, মানুষের কথা বলা, হাঁচি এবং শ্বাসপ্রশ্বাস নেবার পর ক্ষুদ্র কণা কয়েক ঘণ্টা বাতাসে ভেসে থাকে। এর মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটির রসায়নবিদ ও গবেষকদের একজন জোসে জিমেনেজ বলেন, আমরা চাই করোনাভাইরাস বাতাসে ছড়ানোর বিষটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করে নিক। যে খোলা চিঠি দেয়া হয়েছে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর কোন আক্রমণ নয়। এটি একটি বৈজ্ঞানিক বিতর্ক।

Reneta

যদি পুরোপুরি  নিশ্চিত হওয়া যায় যে, বাতাসে করোনা ছড়ায়, তাহলে আবদ্ধ জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।

আগামী সপ্তাহে বিজ্ঞানবিষয়ক সাময়িকীতে নতুন এই গবেষণাটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT