চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনায় যান চলাচল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

বুধবার (১ জানুয়ারি ২০২০) থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমে খোলা জায়গায় শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০’।

মেলায় দর্শনার্থীগণের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং/বাহিরসহ মেলা উপলক্ষে আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করছে।

মেলায় আগত যানবাহন পার্কিং স্থান

ক। ০১ নং পার্কিং (ডিআইটিএফ-২০২০-এর ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা)।

খ। ০২ নং পার্কিং (ডিআইটিএফ-২০২০-এর ০২ নং গেট সংলগ্ন খালি জায়গা)।

গ। ০৩ নং পার্কিং (র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনী মাঠ)।

Reneta

ঘ। ০৪ নং পার্কিং (র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনী মাঠ)।

ঙ। ০৫ নং পার্কিং (জি টাইপ কলোনী মাঠ)।

চ। মোটরসাইকেল পার্কিং (বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, মেলা “ট্রাফিক কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার” এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গা)।

মেলায় প্রবেশ পথ

১। যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে ধানমন্ডি-নিউমার্কেট এর দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা/শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ, নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ০২ নং পার্কিং ব্যবহার করবেন।

২। যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনী কলোনী মাঠে (৩নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

৩। যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা হতে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে ‌‌র‌্যাব-২ অফিস এর বিপরীত কলোনী মাঠ (৩নং পার্কিং) এর পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নং পার্কিং) ও (০৫ নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

৪। যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলায় আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও পরিকল্পনা কমিশন এর মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ০১নং পার্কিং ব্যবহার করবেন।

৫। মোটরসাইকেল নিয়ে যারা মেলায় আসবেন, তারা বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, “ট্রাফিক কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার” এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। হেলমেট নিজ হেফাজতে রাখবেন।

৬। মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ‘ফি’ এর বিনিময়ে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আগত সকলকে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হলো। পার্কিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখবেন।

মেলা হতে বহির্গমন

১। মেলার ০১নং পার্কিং থেকে বের হওয়ার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরে বাংলানগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণীতে প্রবেশ করবেন।

২। মেলার ০২ নং পার্কিং হতে বের হওয়ার সময় গণভবন স্কুল ক্রসিং থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোডে প্রবেশ করবেন।

৩। মেলার ০৩, ০৪ এবং ০৫নং পার্কিং থেকে বের হওয়ার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তায় প্রবেশ করতে পারবেন।

সরকারি ছুটির দিন

১। মেলা চলাকালীন সরকারি ছুটির দিনে খামারবাড়ি হতে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

২। যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। উক্ত সড়ক ব্যবহারকারীগণকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো।

রোড ডাইভারশন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলাকালীন অত্র এলাকায় বসবাসকারী, সরকারি-বেসরকারি দপ্তরে আগত গাড়ি ও শুধুমাত্র মেলায় প্রবেশকারী গাড়ি ব্যতিত অন্যান্য ব্যক্তিবর্গকে নিম্নলিখিত সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

১। গণভবন স্কুল ক্রসিং থেকে শুধুমাত্র মেলায় আগত গাড়ি বিআইসিসি ক্রসিং অভিমুখে চলতে পারবে।

২। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেট থেকে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত।

৩। শেরেবাংলা আর্দশ মহিলা কলেজ গেট হতে শিক্ষা প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণি ক্রসিং (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ) পর্যন্ত।

উল্লেখিত বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক বাণিজ্য মেলাট্রাফিক নির্দেশনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT