রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়েছে সোমবার। বাণিজ্যমেলাকে ঘিরে প্রতি বছরের মত এ বছরও খাবারের বেশি দামের অভিযোগ পাওয়া গেছে। এই ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ড বিষয়ে সামাজিক মাধ্যমে জনপ্রিয় সরকারি কর্মকর্তা মাহবুব কবির মিলন সচেতনতামূলক পোস্ট করেছেন ফেসবুকে।
মাহবুব করিম মিলন লিখেছেন : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার দোকানে ১০০ টাকার বিরিয়ানি ঘোষণা দিয়ে খাবার পর ৮০০ টাকা বিল আদায় করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এরকম ডাকাতি বা প্রতারণা প্রতিবারই দেখা যায়।
ভোক্তাদের সুবিধার্থে এবার বাণিজ্যমেলা ভিআইপি গেটের পাশে ইপিবি (এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো) অফিসের সামনে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অফিস দেয়া হয়েছে। সার্বক্ষণিক একাধিক কর্মকর্তা কর্মরত আছেন সেখানে।
সাথে সাথে অভিযোগ করে ডাকাত ধরার ব্যবস্থা করুন, কল্যাণে এগিয়ে আসুন। পচাবাসী, ভেজাল খাবার পেলে আমাদের জানান প্লিজ। মিনিমাম জরিমানা ৩ লক্ষ টাকা।
শেয়ার করুন, সবাইকে সাহায্য করুন।









