চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য: নওয়াজউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্লাটফর্মে সিনেমা দেখার অভ্যাস গড়ে উঠেছে দর্শকের মাঝে। তাই পুরো বিশ্বের সিনেমার মান সম্পর্কেও ধারণা পেয়েছেন সবাই। তাই টিকে থাকতে হলে ভারতীয় ছবির মানও আরও ভালো করতে হবে বলে মনে করছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য। বিশেষ করে ফর্মুলেটিক ছবিগুলো। ওটিটি প্লাটফর্মকে ধন্যবাদ দর্শকদেরকে পুরো বিশ্বের মানসম্মত সিনেমা দেখার সুযোগ করে দেয়ার জন্য। আশা করছি নির্মাতারা কিছু শিখতে পেরেছেন।’

‘মানুষ মনে করে সিনেমা মানে শুধু নায়ক, নায়িকা আর ছয়টি গান। নায়িকার ভূমিকা শুধু নায়কের প্রেমে পড়া। এই ধারণা থেকে বের হয়ে আসা জরুরী ছিল।’ বলেন নওয়াজউদ্দিন।

সামনে ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ এ দেখা যাবে নওয়াজউদ্দিনকে

নওয়াজ আশা করেন, ওয়েব প্লাটফর্মগুলো সাহসের সাথে নতুন নতুন গল্পের সিনেমা দর্শকের কাছে পৌঁছে দেয়ার এই প্রয়াস চালিয়ে যাবে। তবে কন্টেন্টের মানের বিষয়ে আরও সচেতন হতে হবে বলে মনে করেন তিনি।

নেটফ্লিক্সে নওয়াজের মুক্তি পাওয়া সর্বশেষ ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘সিরিয়াস ম্যান’ সাফল্য পেয়েছে।

সামনে ভারতীয় ছবির পাশাপাশি এই অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ এ। ছবির সংগীত পরিচালনায় আছেন বিখ্যাত মিউজিশিয়ান এ আর রহমান। যৌথপ্রযোজনার এই ছবিটির সাথে যুক্ত আছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

Jui  Banner Campaign
ট্যাগ: ওটিটিতিশানওয়াজউদ্দিননওয়াজউদ্দিন সিদ্দিকীভারতমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT