চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিক করিডোর উন্নয়নে ৯ হাজার ৬শ কোটি টাকা দেবে এডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের দ্বিতীয় ধাপের উন্নয়নের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি টাকায় যা প্রায় ৯ হাজার ৬শ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হারে)। মঙ্গলবার ম্যানিলায় অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় এ অর্থ অনুমোদন করা হয়।

বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে, এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রকল্প প্রশাসনের প্রধান ডং কিউ লি বলেছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বাংলাদেশ। তবে এ জন্য দেশটির পরিবহন অবকাঠামোর উন্নতি করতে হবে। তা করতে পারলে পরিবহন ব্যয় কমে আসবে। এ লক্ষ্যে নেয়া প্রকল্পের মাধ্যমে দেশের বাণিজ্য ও সমৃদ্ধি যথেষ্ট বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-আঞ্চলিক উন্নয়নের সমৃদ্ধিতে উৎসাহ দিতে এডিবির কেন্দ্রীয় দপ্তরের সহযোগিতায় সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশানের (এসএএসইসি) কর্মসূচির আওতায় পরিবহন অবকাঠামো উন্নতকরণের আরো কাজ করা হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য বাড়িয়ে অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করতে দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) জোটের আওতায় সহায়তা দিয়ে আসছে এডিবি। ২০০১ সাল থেকে সাসেক সদস্য দেশগুলো এ খাতে ৯১৭ কোটি ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে পরিবহণ খাতের ৩১ প্রকল্পে বিনিয়োগ হয়েছে ৭৩০ কোটি ডলার।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে সড়ক পথে ৭০ ভাগ যাত্রী ও ৬০ ভাগ মালামাল পরিবহণ করা হয়ে থাকে এবং এটি প্রতিবছর ৮ শতাংশ হারে বাড়ছে।

১৯৯৪ সালে যমুনা সেতু প্রকল্প অনুমোদনের সময় থেকে এডিবি ঢাকা-উত্তরপশ্চিম কোরিডোর উন্নয়নে সরকারের সঙ্গে আর্থিক সহযোগিতা করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT